কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ১০:৫০ এএম
আপডেট : ১২ জুন ২০২৬, ১১:০৭ এএম
অনলাইন সংস্করণ

না ফেরার দেশে বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের অন্যতম সদস্য ও ১৯৭০ সালের বিশ্বকাপজয়ী দলের রক্ষণভাগের স্তম্ভ ব্রিতো মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

বৃহস্পতিবার (১২ জুন) কিংবদন্তি এই সেন্টার ব্যাকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

ব্রাজিলের জার্সিতে দীর্ঘ সময় ধরে নির্ভরতার প্রতীক ছিলেন ব্রিতো। ১৯৬৪ থেকে ১৯৭২ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে ৬১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। এছাড়া ১৯৬৬ ও ১৯৭০— দুই বিশ্বকাপেই ব্রাজিলের প্রতিনিধিত্ব করেন এই ডিফেন্ডার।

১৯৭০ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের রক্ষণভাগে উইলসন পিয়াজার সঙ্গে গড়ে তুলেছিলেন দুর্ভেদ্য এক জুটি। সেই দলটিকে ইতিহাসের অন্যতম সেরা ব্রাজিল দল হিসেবে বিবেচনা করা হয়। আক্রমণে মনোমুগ্ধকর ফুটবলের পাশাপাশি রক্ষণেও ছিল অসাধারণ দৃঢ়তা, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ব্রিতোর।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিবিএফ সভাপতি সামির জাউদ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে ব্রিতো আমাদের ছেড়ে গেলেন। ১৯৭০ সালের বিশ্বকাপ জয়ে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’

বিশ্বকাপ জয়ের বাইরে জাতীয় দলের হয়ে আরও বেশ কয়েকটি সাফল্যের অংশ ছিলেন ব্রিতো। ১৯৭১ সালে কোপা রোকা এবং ১৯৭২ সালে তাসা ইন্ডিপেনদেন্সিয়া শিরোপাও জিতেছিলেন তিনি।

সামির জাউদ আরও বলেন, ‘আমাদের দেশের এই মহান তারকাকে আমি শ্রদ্ধা জানাই। তার লড়াকু মানসিকতা ও নিবেদন ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের অনুপ্রেরণা জোগাবে।’

ব্রাজিলের ফুটবল ইতিহাসে এক গৌরবময় অধ্যায়ের নাম ব্রিতো। তার বিদায়ের মধ্য দিয়ে বিশ্ব ফুটবল হারাল আরেক বিশ্বকাপজয়ী কিংবদন্তিকে, যার অবদান স্মরণে রাখবে প্রজন্মের পর প্রজন্ম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি

ইতালিতে কঠোর হচ্ছে আশ্রয় ও ডাবলিন প্রক্রিয়া

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা নিখোঁজ

বিশ্বকাপে মাঠে নামার আগেই যে রেকর্ড গড়লেন মেসি

শূন্যরেখায় ১২ জনের অবস্থান

নতুন বাজেটে অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা তুলে ধরলেন মাহদী আমিন

ফের কমলো স্বর্ণের দাম

কারাবন্দিদের জন্য বিশ্বকাপ দেখার ব্যবস্থা

বাতিল হয়নি আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স, দাবি শিশির মনিরের

দুই লাখ ২০ হাজার টাকার নিচে মিলছে স্বর্ণ, নতুন দর কত

১০

মালয়েশিয়ান শান্তিরক্ষীদের সামরিক যানে গোলাবর্ষণ

১১

জুনের ১০ দিনে এলো ১২০ কোটি ডলার রেমিট্যান্স

১২

না ফেরার দেশে বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৩

৫৮ বছর পর বাড়ি ফিরলেন দুলাল চৌধুরী

১৪

বালের্দির পরিবর্তে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে সেনেসি

১৫

অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৬

বাজেটে পে-স্কেল কার্যকরের ঘোষণা অর্থমন্ত্রীর, কোন গ্রেডে বেতন কত

১৭

চেক প্রজাতন্ত্রকে হারাল দক্ষিণ কোরিয়া

১৮

মারা গেছেন থাইল্যান্ডের রাজকুমারী

১৯

ক্লাস চলাকালীন শিক্ষার্থীর মাথায় খুলে পড়ল ফ্যান

২০
X