কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

নতুন বাজেটে অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা তুলে ধরলেন মাহদী আমিন

‘ভ্যালু ফর মানি’ থেকে ‘৩আর স্ট্র্যাটেজি’
বাজেটের লোগো, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাজেটের লোগো, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। ছবি : কালবেলা গ্রাফিক্স

প্রস্তাবিত জাতীয় বাজেটে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং পরিবেশ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারের নীতিগত অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

শুক্রবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া পোস্টে তিনি বাজেট বাস্তবায়নের মূলনীতি, ৩আর (3R) কৌশল, ১০টি অগ্রাধিকার খাত এবং অর্থনীতির গণতন্ত্রায়নের মাধ্যমে অর্জনযোগ্য তিন ধরনের ‘ডিভিডেন্ড’-এর বিস্তারিত তুলে ধরেন।

প্রস্তাবিত বাজেটে সরকারের কিছু মূলনীতি:

বিনিয়োগ বৃদ্ধিতে এবং অগ্রাধিকার নির্ধারণ ও বাস্তবায়নে সরকার নীতিগতভাবে ৪টি বিষয়কে প্রধান বিবেচনায় রেখেছে:

১। Value for Money, অর্থাৎ সীমিত সম্পদের সর্বোত্তম সদ্ব্যবহার

২। Return on Investment, অর্থাৎ জনগণের সম্পদ যেসকল প্রকল্পে বিনিয়োজিত হচ্ছে তার কার্যকর অর্থনৈতিক সুফল মূল্যায়ন

৩। Job Creation, অর্থাৎ সরকারের বিনিয়োগের সুনির্দিষ্টভাবে কর্মসংস্থান তৈরিতে ভূমিকা

৪। Environmental Consideration, অর্থাৎ প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষার দিকে সজাগ দৃষ্টি

অর্থনীতিতে গতি সঞ্চারের লক্ষ্যে বাজেটে ঘোষিত পরিকল্পনা সরকার ৩টি ধাপে বাস্তবায়ন করবে, যাকে 3R Strategy হিসেবে বিবেচনা করা হয়েছে:

১। Recovery & Stabilisation: অর্থনীতির পুনরুদ্ধার কার্যক্রম, যা ১ বছর মেয়াদি

২। Restoration: অর্থনীতির উত্তরণ, যা বর্তমান সরকারের ১-৩ বছর মেয়াদের মধ্যে সম্পন্ন হবে

৩। Reconstruction for Acceleration: সমৃদ্ধ অর্থনীতি বিনির্মাণ, যা আগামী ৫ বছরের মধ্যে সম্পন্ন করা হবে

যে ১০টি প্রধান অগ্রাধিকার বিবেচনায় রেখে বাজেট প্রণয়ন করা হয়েছে:

১। সবার জন্য উন্নয়ন

২। সবার জন্য মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা

৩। সর্বজনীন সামাজিক সুরক্ষা

৪। বিনিয়োগ-নির্ভর, কর্মসংস্থান ও উৎপাদনমুখী অর্থনীতি

৫। বিনিয়ন্ত্রণকরণ (Deregulation)

৬। আর্থিক খাতের স্থিতিশীলতা

৭। জ্বালানি নিরাপত্তা

৮। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ

৯। প্রাণ, প্রকৃতি, পরিবেশ ও পানিসম্পদ ব্যবস্থাপনা

১০। স্বচ্ছ, দক্ষ ও জবাবদিহিপূর্ণ প্রতিষ্ঠান ও প্রশাসনিক ব্যবস্থা

অর্থনীতির গণতন্ত্রায়নের মাধ্যমে যে ৩টি লভ্যাংশ (Dividend) অর্জনের লক্ষ্য রয়েছে:

১। Demographic Dividend

২। Longevity Dividend

৩। Democratic Dividend

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গেয়েছেন ‘নকল’ শাকিরা

এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

বাজেটে বড় আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলেও বাস্তবায়নই চ্যালেঞ্জ : সিপিডি

টাঙ্গুয়ার হাওরে চায়না দুয়ারি জালে মাছ নিধন

মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

ঢাকায় পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি

ইতালিতে কঠোর হচ্ছে আশ্রয় ও ডাবলিন প্রক্রিয়া

১০

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা নিখোঁজ

১১

বিশ্বকাপে মাঠে নামার আগেই যে রেকর্ড গড়লেন মেসি

১২

শূন্যরেখায় ১২ জনের অবস্থান

১৩

নতুন বাজেটে অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা তুলে ধরলেন মাহদী আমিন

১৪

ফের কমলো স্বর্ণের দাম

১৫

কারাবন্দিদের জন্য বিশ্বকাপ দেখার ব্যবস্থা

১৬

বাতিল হয়নি আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স, দাবি শিশির মনিরের

১৭

দুই লাখ ২০ হাজার টাকার নিচে মিলছে স্বর্ণ, নতুন দর কত

১৮

মালয়েশিয়ান শান্তিরক্ষীদের সামরিক যানে গোলাবর্ষণ

১৯

জুনের ১০ দিনে এলো ১২০ কোটি ডলার রেমিট্যান্স

২০
X