কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ১০:১০ এএম
আপডেট : ১২ জুন ২০২৬, ১০:১৭ এএম
অনলাইন সংস্করণ

মারা গেছেন থাইল্যান্ডের রাজকুমারী

বজরাকিতিয়াভা। ছবি : সংগৃহীত
বজরাকিতিয়াভা। ছবি : সংগৃহীত

থাইল্যান্ডের রাজকুমারী বজরাকিতিয়াভা তিন বছরেরও বেশি সময় কোমায় থাকার পর মারা গেছেন। তার বয়স ছিল ৪৭ বছর। শুক্রবার সকালে থাই রাজপ্রাসাদ এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।

রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে তিনি ব্যাংককের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসক দল সর্বোচ্চ ও নিবিড় চিকিৎসাসেবা প্রদান করলেও তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটে।

২০২২ সালের ডিসেম্বর মাসে কুকুরদের নিয়ে ব্যায়াম করার সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন রাজকুমারী বজরাকিতিয়াভা। চিকিৎসকদের মতে, হৃদযন্ত্রে মাইকোপ্লাজমা সংক্রমণের কারণে গুরুতর অনিয়মিত হৃদস্পন্দন দেখা দেয়, যা তার কোমায় চলে যাওয়ার কারণ হয়।

রাজকুমারী বজরাকিতিয়াভা ছিলেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন-এর সাত সন্তানের মধ্যে জ্যেষ্ঠ। তিনি ১৯৭৮ সালের ৭ ডিসেম্বর রাজা ভাজিরালংকর্ন ও তার প্রথম স্ত্রী সোমসাওয়ালির ঘরে জন্মগ্রহণ করেন।

শিক্ষাজীবনে তিনি আইন বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করেন এবং যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে দুটি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি নিউইয়র্কে জাতিসংঘে থাইল্যান্ডের মিশনে কাজ করার পাশাপাশি দেশে ফিরে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়েও দায়িত্ব পালন করেন।

রাজকুমারীর মৃত্যুতে থাইল্যান্ডের রাজপরিবার তাদের অন্যতম দক্ষ, শিক্ষিত ও জনপ্রিয় সদস্যকে হারাল। ভবিষ্যতে রাজকীয় উত্তরাধিকার প্রশ্নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারাবন্দিদের জন্য বিশ্বকাপ দেখার ব্যবস্থা

বাতিল হয়নি আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স, দাবি শিশির মনিরের

দুই লাখ ২০ হাজার টাকার নিচে মিলছে স্বর্ণ, নতুন দর কত

মালয়েশিয়ান শান্তিরক্ষীদের সামরিক যানে গোলাবর্ষণ

জুনের ১০ দিনে এলো ১২০ কোটি ডলার রেমিট্যান্স

না ফেরার দেশে বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

৫৮ বছর পর বাড়ি ফিরলেন দুলাল চৌধুরী

বালের্দির পরিবর্তে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে সেনেসি

অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বাজেটে পে-স্কেল কার্যকরের ঘোষণা অর্থমন্ত্রীর, কোন গ্রেডে বেতন কত

১০

চেক প্রজাতন্ত্রকে হারাল দক্ষিণ কোরিয়া

১১

মারা গেছেন থাইল্যান্ডের রাজকুমারী

১২

ক্লাস চলাকালীন শিক্ষার্থীর মাথায় খুলে পড়ল ফ্যান

১৩

যুদ্ধ বন্ধে চুক্তির কিছুই চূড়ান্ত হয়নি, দাবি ইরানের

১৪

উচ্চাভিলাষী বাজেট দেশের অর্থনীতিকে চাপের মুখে ফেলবে : চরমোনাই পীর

১৫

কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিকের হাতে তুলে দিলেন নৈশপ্রহরী

১৬

প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে

১৭

বাজেট ২০২৬-২৭ / বাড়ছে সিগারেটের দাম, কোন ব্র্যান্ডের শলাকা কত দামে বিক্রি?

১৮

মানুষের প্রত্যাশা রাষ্ট্রের এক টাকাও যেন ‘নয়-ছয়’ না হয় : অ্যাটর্নি জেনারেল

১৯

জাবি শিক্ষার্থী নির্যাতন : দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জাকসুর

২০
X