কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ
দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে আগ্রহী

এফবিসিসিআই ও ইউরোপীয় ইউনিয়ন

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে নিজেদের আগ্রহের প্রকাশ করে নেতৃবৃন্দ। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে নিজেদের আগ্রহের প্রকাশ করে নেতৃবৃন্দ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে নিজেদের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এবং এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম এক সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানান।

আজ সোমবার (১৬ অক্টোবর) রাজধানী ঢাকার গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে এফবিসিসিআইয়ের সহ-সভাপতি খায়রুল হুদা চপল, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, শমী কায়সার, মো. মুনির হোসেন, পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

করোনাভাইরাস মহামারীতে ভ্যাকসিনসহ বাংলাদেশে যাবতীয় সহযোগিতা প্রদানের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশকে প্রদত্ত জিএসপি সুবিধা তিন বছর বাড়িয়ে ২০২৯ সাল পর্যন্ত বর্ধিত করায় ইইউ এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

মাহবুবুল আলম বলেন, এ বছর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন করছে যা দুই অঞ্চলের মধ্যে বন্ধুত্বের স্থায়ী অঙ্গীকারের একটি উৎকৃষ্ট উদাহরণ।

বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়নের তাৎপর্য তুলে ধরে মাহবুবুল আলম আরও বলেন, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের আমাদের মোট রপ্তানির ৪৫ শতাংশ যায় ইউরোপে। তৈরি পোশাক ও হিমায়িত খাদ্য এর মধ্যে অন্যতম। বাণিজ্যিক ক্ষেত্রে ইউরোপ আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে।

বাংলাদেশের জলবায়ু বিষয়ক কর্মকাণ্ডে এবং পরিবেশবান্ধব প্রযুক্তিতে বিনিয়োগে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা ভূয়সী প্রশংসা করেন। ইইউ এর এই সহায়তা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, আধুনিক অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানী, সরবরাহ চেইন, উন্নত জল ব্যবস্থাপনা, মানব সম্পদ ব্যবস্থাপনা, শিল্প দূষণ নিয়ন্ত্রণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মাহবুবুল আলম প্রস্তাবিত কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম (সিবিএএম) এ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে জিএসপি+ মর্যাদা নিশ্চিতের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জনান। রোহিঙ্গা শরণার্থীদের প্রতি ইইউ-এর মানবিক সহায়তার প্রশংসা করে মাহবুবুল আলম মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা কামনা করেন।

বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এফবিসিসিআই-এর সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মাহবুবুল আলমের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানান।

এসময় তিনি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধিতে ইইউ-এর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তরুণদের দক্ষতা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় বাংলাদেশ সরকারের সাথে ইউরোপীয় ইউনিয়নের সক্রিয় সহযোগিতার কথাও উল্লেখ করেন ইইউ রাষ্ট্রদূত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু শিক্ষার্থীকে দিয়ে শিক্ষিকার ‘বডি ম্যাসাজ’, প্রধান শিক্ষকসহ ৩ জনকে শোকজ

এক রাতেই তারকা কাবরালের প্রেমিকা, কে এই সুন্দরী?

স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী

যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের বাকবিতণ্ডা, চরম হট্টগোল

দেশের পুঁজিবাজারকে আরও গতিশীল করতে নতুন উদ্যোগ

পদ্মার ৩৫ কেজির কাতল সাড়ে ৭৩ হাজার টাকায় বিক্রি

মাদক কারবারে বাধা দেওয়ায় প্রতিবেশীকে হত্যা, অভিযুক্ত আটক

ছোট বোনকে ডুবতে দেখে পুকুরে ঝাঁপ বড় বোনের, দুজনের মৃত্যু

আর্জেন্টিনার বেহাল দশা দেখে যা বললেন ব্রাজিলের কোচ

চাঁদাবাজি নয়, পাওনা টাকা আদায়ে গিয়েছিলেন লিটু, দাবি স্ত্রীর

১০

আলি খামেনির জানাজায় উপস্থিত ৩ ছেলের পরিচয় প্রকাশ  

১১

ভোজিনহাকে নিয়ে ব্রাজিলের দুই ক্লাবের টানাটানি

১২

কুষ্টিয়ায় শাওন ও মাহিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

১৩

ভাড়া বাসায় যুবককে গলা কেটে হত্যা

১৪

যে কারণে ‘জুলাই পদযাত্রা’ করতে গোপালগঞ্জ যাচ্ছে না এনসিপি

১৫

সৌদি আরবে জমি কেনার সুযোগ

১৬

পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার

১৭

ফুলবাড়ীর সাঁওতালপল্লিতে নরওয়ের রাষ্ট্রদূত

১৮

খামেনির জানাজায় অংশগ্রহণ করায় বাংলাদেশের প্রতি ইরানের কৃতজ্ঞতা

১৯

৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম যশোরের বাচ্চু রহমান

২০
X