বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

হ্যাকারদের থেকে ফিরে পাওয়া গেল কৃষি ব্যাংকের সার্ভার

বাংলাদেশ কৃষি ব্যাংক। ছবি : সংগৃহীত
বাংলাদেশ কৃষি ব্যাংক। ছবি : সংগৃহীত

প্রায় চার দিন হ্যাকারদের নিয়ন্ত্রণে থাকার পর রোববার (২৫ জুন) বাংলাদেশ কৃষি ব্যাংকের সার্ভার ফিরে পাওয়া গেছে। তবে ব্যাংক কর্তৃপক্ষের দাবি, এ সময়ে কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হারায়নি কিংবা ক্ষতি হয়নি।

রোববার (২৫ জুন) রাতে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান সংবাদমাধ্যমকে বলেন, কিছু হ্যাকার ব্যাংকের সার্ভার নিয়ন্ত্রণে নিয়েছিল। কিন্তু কোনো ক্ষতি করতে পারেনি। সব ডকুমেন্ট অক্ষত আছে। ইতোমধ্যে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছি। হ্যাকিংয়ের ফলে সারা দেশে কাজের কিছুটা সমস্যা হয়েছে। পর্যায়ক্রমে সব ঠিক হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক যথেষ্ট সহায়তা করেছে।

কারা হ্যাক করেছে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে তদন্ত করতে একটি কমিটি গঠন করে দিয়েছি। কমিটির তদন্ত প্রতিবেদন হাতে এলে বোঝা যাবে কে কীভাবে এটি করল।’

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র জাকির হোসেন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, ‘হ্যাক হয়নি, কৃষি ব্যাংকের সার্ভার ডাউন হওয়ার কথা শুনেছি। তবে এখন স্বাভাবিক হয়েছে। কোনো সমস্যা নেই।’

এর আগে গত বৃহস্পতিবার (২২ জুন) সকাল থেকে হঠাৎ করে কৃষি ব্যাংকের সার্ভার বিকল হয়ে যায়। সারা দেশের ব্রাঞ্চ ম্যানেজারদের এক অভ্যন্তরীণ বার্তায় জানানো হয়, হঠাৎ সার্ভার ডাউন হয়ে যাওয়ায় সমস্যা হচ্ছে। শিগগিরই ঠিক হয়ে যাবে।

এর আগে ২০২১ সালের ১৫ ডিসেম্বর ‘আইয়েলদাজ টার্কিশ সাইবার আর্মি’ নামে একটি হ্যাকার গ্রুপ কৃষি ব্যাংকের ওয়েবসাইট হ্যাক করে। তখন তারা ব্যাংককে সতর্ক করে একটি বার্তা দিয়েছিল। ওই বার্তায় বলা হয়, ‘সাইট নিরাপত্তা দুর্বলতা বন্ধ করুন, অন্যথায় দূষিত হ্যাকাররা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।’ পিডিএফ ফাইলে বার্তাটি বসিয়ে দিয়ে তার নিচে তুরস্কের একটি পতাকাও দিয়েছিল হ্যাকাররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X