বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৪ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ব্যবহার করে ভুয়া চিঠি

বাংলাদেশ ব্যাংকের লোগো।
বাংলাদেশ ব্যাংকের লোগো।

বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ব্যবহার করে বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে বিজ্ঞাপন চেয়ে ভুয়া চিঠি দিয়েছে একটি চক্র। বাংলাদেশ ব্যাংকের লোগো ও নাম ব্যবহার করে সম্প্রতি বিভিন্ন ব্যাংক ও অ-আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থপনা পরিচালক বরাবর এ চিঠি দেওয়া হয়। প্রতারণামূলক এই চিঠির বিষয়ে সাড়া না দেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ব্যবহার করে ‘বাংলাদেশ ব্যাংক সংবাদ’ নামে একটি ম্যাগাজিন বিভিন্ন ব্যাংক ও অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে বিজ্ঞাপন চেয়ে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ব্যবহার করায় এ বিষয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে যা কেন্দ্রীয় ব্যাংকের দৃষ্টিগোচর হয়েছে। এই অবস্থায় ব্যাংকিং খাতের সব প্রতিষ্ঠানের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ‘বাংলাদেশ ব্যাংক সংবাদ’ শীর্ষক ম্যাগাজিনটি বাংলাদেশ ব্যাংকের কোনো পত্রিকা নয়। পত্রিকাটির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কোনোরকম সংশ্লিষ্টতা নেই। পত্রিকাটি অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ব্যবহার করছে। এই পরিপ্রেক্ষিতে ওই পত্রিকার বিভ্রান্তিকর চিঠি আমলে না নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে।

একই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক সাংবাদিকদের বলেন, বিজ্ঞাপন চেয়ে বাংলাদেশ ব্যাংকের নামে দেওয়া চিঠিটি ভুয়া। প্রতারণার উদ্দেশে কেউ এটা করেছে।

বাংলাদেশ ব্যাংকের লোগো ও প্যাড ব্যবহার করে পাঠানো চিঠিতে বাংলাদেশ ব্যাংক সংবাদের সম্পাদক পদবি উল্লেখ করে একটি স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। তবে সেখানে কারও নাম উল্লেখ করা হয়নি। অফিসের ঠিকানা দেওয়া হয়েছে ৫১, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০। চিঠিতে একটি মোবাইল নম্বর ও ই-মেইল দেওয়া হয়েছে। তবে নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

চিঠিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ব্যাংক সংবাদ’ দেশের শীর্ষ একটি ইকোনমিক ম্যাগাজিন। ব্যাংকের ক্যামেলস রেটিং প্রকাশে তারা বাংলাদেশ ব্যাংকের সাথে কাজ করে। তবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, তথ্যটি ভুয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১০

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১১

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১২

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৩

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৪

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৫

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৬

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৭

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৮

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৯

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

২০
X