কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ১০:৪০ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল বাণিজ্যমেলা শুরুর সম্ভাব্য তারিখ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। পুরোনো ছবি
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। পুরোনো ছবি

আগামী ২০ অথবা ২১ জানুয়ারি ২০২৪ সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু করার পরিকল্পনা নিয়েছে মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি সার-সংক্ষেপ পাঠানো হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ইপিবির সচিব বিবেক সরকার।

১৯৯৫ সাল থেকে ঢাকায় এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। রীতি অনুযায়ী, নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি মেলা শুরু হয়। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে ২০২১ সাল পর্যন্ত ঢাকার শেরেবাংলা নগরে এ মেলা অনুষ্ঠিত হয়। অবশ্য মহামারি করোনার কারণে ২০২১ সালে এ মেলা হয়নি।

২০২২ সালে মেলার ভেন্যু পরিবর্তন হয়ে পূর্বাচলে চলে যায়। মেলার স্থায়ী ঠিকানা পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিবিসিএফইসি)। রাজধানীর কুড়িল ফ্লাইওভার এলাকা থেকে ১৪ কিলোমিটার পূর্বদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অবস্থিত। এখানেই ২০২৩ সালেও ১ জানুয়ারি বাণিজ্যমেলা শুরু হয়।

তবে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২০২৪ সালের বাণিজ্যমেলা ১ জানুয়ারি আয়োজন করা সম্ভব হয়নি। গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী নিরঙ্কুশ জয়লাভ করেছে। এরই মধ্যে নতুন সরকারের মন্ত্রিসভাও গঠিত হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ে এসেছেন নতুন প্রতিমন্ত্রী।

বাণিজ্যমেলা শুরুর বিষয়ে ইপিবির সচিব বিবেক সরকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আমরা ২০ অথবা ২১ জানুয়ারি বাণিজ্যমেলা শুরু করতে চাচ্ছি। এরইমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি সামারি পাঠিয়েছি। এখন ডেট পেলেই মেলা শুরু করতে পারব।

তিনি বলেন, নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। এখন আশা করছি, অল্প সময়ের ভেতরে হয় তো ডেট নিতে পারব। ২০ বা ২১ জানুয়ারি মেলা শুরু হওয়ার সম্ভাবনা বেশি। তবে, এটি নির্ভর করছে সরকারপ্রধানের ওপর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১০

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১১

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১২

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৩

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৪

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৫

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৬

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৭

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৮

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৯

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

২০
X