কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

এক সপ্তাহে রিজার্ভ আরও কমলো

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

মাত্র এক সপ্তাহে রিজার্ভ কমলো আরও ১৪ কোটি ৯৯ লাখ ১০ হাজার ডলার। যার মাধ্যমে দেশে বর্তমান রিজার্ভ গিয়ে দাঁড়াল ২০ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলার (বিপিএম) বা দুই হাজার ৩ কোটি ৪০ হাজার ৯০ হাজার ডলার।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সাপ্তাহিক নির্বাচিত অর্থনৈতিক সূচকে এ তথ্য তুলে ধরা হয়েছে।

এক সপ্তাহ আগে দেশে নিট রিজার্ভের পরিমাণ ছিল ২০ দশমিক ১৮ বিলিয়ন ডলার বা দুই হাজার ১৮ কোটি ৪০ লাখ ডলার (বিপিএম৬)। বৈদেশিক মুদ্রায় গঠিত তহবিল ও অর্থায়নসহ মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ দশমিক ৪৩ বিলিয়ন বা দুই হাজার ৫৪৩ কোটি ১৭ লাখ ৫০ হাজার ডলার।

প্রায় দুই সপ্তাহ আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) নভেম্বর ও ডিসেম্বর দুই মাসের আমদানি বিল বাবদ ১২৭ কোটি ডলার পরিশোধসহ ও অন্যান্য বিল পরিশোধের পর ওই পরিমাণ রিজার্ভ দাঁড়িয়েছিল।

আকুর বিল বাবদ এককালীন সর্বোচ্চ পরিমাণ ডলার পরিশোধ করতে হয়। আকু বা এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন হলো একটি আন্তঃদেশীয় লেনদেন ব্যবস্থা।

এ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয়। ইরানের রাজধানী তেহরানে আকুর সদর দপ্তর। এ ব্যবস্থায় সংশ্লিষ্ট দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক প্রতি দুই মাস অন্তর আমদানির অর্থ পরিশোধ করে।

এরপর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের আকুর বিল পরিশোধ করতে হবে মার্চ মাসের প্রথম প্রথমার্ধে। এর আগে তুলনামূলক ছোট ছোট বিল পরিশোধের প্রয়োজন হলেও, একই সময়ে যুক্ত হবে নতুন রিজার্ভ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

‘আমরা সবাই মেসিকে মিস করব’

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

১০

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

১১

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

১২

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, প্রকাশ করল শিক্ষা বোর্ড

১৩

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

১৪

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

১৫

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

১৬

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

১৭

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

১৮

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

১৯

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

২০
X