কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

‘চাল যথেষ্ট পরিমাণে আছে, কোথাও ঘাটতি নেই’

মর্জিনা খাতুন। ছবি : সংগৃহীত
মর্জিনা খাতুন। ছবি : সংগৃহীত

গত কয়েক সপ্তাহে রাজধানীর বাজারে অনেটাই লাগামছাড়া চালের বাজার। এ সময়ে ৫০ কেজির প্রতি বস্তা চাল ২০০ থেকে ৩০০ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। এর মূলে মিলারদের কারসাজিকে দায়ী করছেন পাইকারি বিক্রেতারা। অন্যদিকে খাদ্য মন্ত্রণালয় বলছে, চাল যথেষ্ট পরিমাণে আছে, কোথাও ঘাটতি নেই।

শনিবার (২০ জানুয়ারি) রাজধানীর মিরপুরে চালের বাজারে অভিযানে যায় খাদ্য মন্ত্রণালয়ের তদারকি দল। এ সময় মিরপুর-১ নম্বর সেকশন এলাকায় শাহ আলী বাজারে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান নেতৃত্ব দেওয়া খাদ্য মন্ত্রণালয়ের তদারকি দলের মর্জিনা খাতুন গণমাধ্যমকর্মীদের বলেন, অধিকাংশ ব্যবসায়ী মজুতের তথ্য যথাযথভাবে সংরক্ষণ করছেন না। রেজিস্ট্রার এক নজরে দেখে আমরা বুঝতে পারব যে, উনারা কত দিন আগে চাল সংগ্রহ করেছেন, এখানে কী পরিমাণ আছে। কীভাবে বিক্রি করছেন, সেটা পরিষ্কার হওয়ার জন্য যে রেজিস্ট্রার মেইনটেইন করার প্রয়োজন সেটা করছেন না।

তিনি বলেন, চাল যথেষ্ট পরিমাণে আছে, কোথাও ঘাটতি নেই। আমাদের এখন সংগ্রহের মৌসুম চলছে। পাশাপাশি আমাদের খাদ্য ব্যবস্থাপনাটাও ভালো আছে। চালের মজুদও আছে, তারপর অস্থিরতা করার চেষ্টা হচ্ছে। দাম বাড়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এ সময় শাহ আলী বাজারে চাল ব্যবসায়ীরা দাবি করে বলেন, চালের দাম বাড়ার পেছনে আমাদের হাত নেই। মিলারদের থেকে বেশি দামে চাল কিনতে হচ্ছে। যে কারণেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

ঘানার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে কলম্বিয়া

এটাই আর্জেন্টিনা, পাগলাটে এক ম্যাচ জয়ের পর লিওনেল স্কালোনি

আর্জেন্টিনার জালে কেপ-ভার্দের গোল, কথা রাখছেন ব্রাজিলভক্ত সেই চিকিৎসক

ধৈর্যেরও সীমা আছে, ক্ষোভ ওয়াশিংটনের

কষ্টার্জিত জয়ের পর কেপ ভার্দের প্রশংসায় মেসি

শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, কবে-কখন ম্যাচ

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ শ্রমিকের

ইরানের তেল নেওয়ার কথা ভাবছে জাপান

জুলাই শহীদদের স্মরণে আজ সভায় থাকবেন প্রধানমন্ত্রী

১০

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৬৪৫

১১

মধ্যপ্রাচ্য থেকে ‘শার্ল দ্য গল’ ফিরিয়ে নিল ফ্রান্স

১২

হেরেও বাজিগর, মেসির আর্জেন্টিনা শেষ ষোলোয় উঠলেও বিশ্বকাপে নতুন রূপকথা কেপ ভার্দে

১৩

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

খামেনির জানাজা বয়কট করতে বিভিন্ন দেশকে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র

১৫

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

১৬

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে স্পিকারের শ্রদ্ধা নিবেদন 

১৭

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে

১৮

মেসির কর্নারে রোমেরোর হেড, অতিরিক্ত সময়ে আবারও এগিয়ে আর্জেন্টিনা

১৯

আর্জেন্টিনাকে চমকে দিয়ে আবারও সমতায় কেপ ভার্দে

২০
X