কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

কোম্পানি রিটার্নের মেয়াদ ২ মাস বাড়ানোর দাবি এফবিসিসিআইর

এফবিসিসিআইয়ের লোগো। ছবি : সংগৃহীত
এফবিসিসিআইয়ের লোগো। ছবি : সংগৃহীত

আয়কর আইন বিষয়ে ব্যবসায়ীদের পরিপূর্ণ ধারণা না থাকা এবং আসন্ন রমজান উপলক্ষ্যে আমদানি-রপ্তানি কার্যক্রমে ব্যবসায়ীরা ব্যস্ত থাকায় কোম্পানির অডিট কার্যক্রম শেষ করতে বেশি সময় লেগেছে। এজন্য কোম্পানি রিটার্নের মেয়াদ ২ মাস বাড়ানোর দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) এই সংক্রান্ত্র একটি চিঠি পাঠিয়েছে সংগঠনটি।

এফবিসিসিআই বলছে, ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আমদানি-রপ্তানি নিয়ে ব্যস্ত থাকায় অডিট কার্যক্রমের জন্য প্রয়োজনীয় কাগজ ও দলিলপত্রাদি প্রস্তুত করতে বিলম্ব হচ্ছে। যার কারণে কোম্পানি রিটার্ন দাখিলের সময়সীমা আরও ২ মাস বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করতে এনবিআরকে অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

এফবিসিসিআই সভাপতি মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত ওই চিঠিতে আরও বলা হয়, বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতি, মূল্যস্ফীতি, ডলার সংকট ও রোজার প্রস্তুতি নিতে ব্যবসায়ীরা প্রয়োজনীয় দলিল প্রস্তুতে দেরি হচ্ছে। এছাড়া অডিট ফার্মের ডিভিসি কোড (ডকুমেন্টস ভেরিফিকেশন কোড) প্রাপ্তিতে দীর্ঘ সময়ের প্রয়োজন হওয়ায় কোম্পানিগুলোর অডিট রিপোর্ট পেতে দীর্ঘ সময়ের প্রয়োজন হচ্ছে।

এফবিসিসিআইর সদস্য বিভিন্ন সংগঠন থেকে অনুরোধ জানানোর প্রেক্ষিতে কোম্পানির রিটার্ন দাখিলের ক্ষেত্রে আরও ২ মাস সময়ের প্রয়োজন বলেও মনে করে এফবিসিসিআই।

সংগঠনটি বলছে, আয়কর আইন ২০২৩ এর ৩৩৪ ধারার অধীনে বিনা জরিমানায় ও অন্যান্য সুবিধা অব্যাহত রেখে কোম্পানির রিটার্ন দাখিলের সময়সীমা আরও বাড়ানো প্রয়োজন বলেও জানিয়েছে সংগঠনটি।

প্রসঙ্গত, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে কোম্পানি রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

১০

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

১১

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় ইরানও পাল্টা হামলা থামিয়েছে

১২

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

১৩

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

১৪

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

১৫

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

১৬

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১৭

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১৮

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১৯

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

২০
X