জবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলের হামলা, শিক্ষক সমিতি বলল ‘ধস্তাধস্তি’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির লোগো। ছবি : সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির লোগো। ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষক ও তিনজন ছাত্রনেতার ওপর ছাত্রদলের হামলার ঘটনাকে ‘ধস্তাধস্তি’ বলে উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)। একইসঙ্গে, ঘটনায় ভুক্তভোগী দুই শিক্ষকের নামের বানানে ভুল পাওয়া গেছে বিবৃতিতে।

রোববার (১৩ জুলাই) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গত ১০ জুলাই ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের একজন শিক্ষার্থীকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা সংঘটিত হয়েছে, তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও শৃঙ্খলার পরিবেশকে বিঘ্নিত করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘একটি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের (ছাত্রলীগ) নেতাকে ঘিরে সৃষ্ট উত্তেজনায় ছাত্রকল্যাণ পরিচালক ড. কে এম রিফাত হাসান ও সহকারী প্রক্টর মো. শফিকুর রহমানের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে, যা নিন্দনীয়।’

তবে খোঁজ নিয়ে জানা গেছে, বিবৃতিতে উল্লেখিত দুই শিক্ষকের সঠিক নাম যথাক্রমে ড. কে এ এম রিফাত হাসান ও মো. শফিকুল ইসলাম।

শিক্ষক সমিতি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজের নিরাপত্তা, সম্মান ও পেশাগত মর্যাদা রক্ষায় আমরা আপসহীন। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রশাসনের যথাযথ ব্যবস্থা গ্রহণ জরুরি।

বিবৃতিতে আরও বলা হয়, একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং জ্ঞানচর্চা উপযোগী পরিবেশ নিশ্চিতে সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন।

এর আগে গত বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদকে ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগে মারধর করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে গেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. কে এ এম রিফাত হাসান এবং সহকারী প্রক্টর শফিকুল ইসলামকেও গালিগালাজ ও হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X