কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকাসহ ৬ বিভাগে তীব্র বজ্রপাতের আশঙ্কা, হতে পারে ভারি বৃষ্টি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকাসহ ৬ বিভাগে তীব্র বজ্রপাত ও ভারি বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

রোববার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

স্ট্যাটাসে তিনি বলেন, রোববার দুপুর ২ টা ৩০ মিনিটের পর থেকে বিকেল ৬টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগ ছাড়া অন্য ৬টি বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

ঢাকা বিভাগ: ঢাকা শহরসহ ঢাকা বিভাগের সকল জেলায় দুপুর আড়াইটার পর থেকে রাত ১০টা পর্যন্ত বৃষ্টিপাতের আশংকা করা হচ্ছে। এ ছাড়া দুপুর সাড়ে ৩টার পর থেকে রাত ৮টার মধ্যে ঢাকা শহরে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

খুলনা বিভাগ: খুলনা বিভাগের সকল জেলায় সম্ভাব্য দুপুর আড়াইটার পর থেকে রাত ১০ টা পর্যন্ত মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।।

বরিশাল বিভাগ: বরিশাল জেলায় সম্ভাব্য দুপুর আড়াইটার পর থেকে বিকেল ৪টা পর্যন্ত মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

চট্রগ্রাম বিভাগ: কুমিল্লা উত্তর, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাক্ষণবাড়িয়া, চট্রগ্রাম দুপুর ৩টার পর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

রংপুর বিভাগ: কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, লালমনিরহাটে দুপুর আড়াইটার পর থেকে বিকেল ৫টা পর্যন্ত মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁওয়ে বিকেল ৪টার পর থেকে রাত ১০টা পর্যন্ত।

রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের সকল জেলায় দুপুর ৩ টার পর থেকে রাত ১০টা পর্যন্ত মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

ময়মনসিংহ বিভাগ: জামালপুর, শেরপুর বিকেল ৪টার পর থেকে রাত ৮টা পর্যন্ত মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

সিলেট বিভাগ: সন্ধ্যার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১০

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১১

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১২

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৩

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৪

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৫

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৬

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৮

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৯

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

২০
X