কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৯ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

রোজার আগেই বাড়ল চিনির দাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন রমজানের আগেই কেজি প্রতি ২০ টাকা বাড়িয়ে সরকারি মিলের চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ১৬০ টাকা নির্ধারণ করেছে চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

এতে বলা হয়েছে, প্রতি কেজি চিনির মিলগেট ও করপোরেট সুপারশপে বিক্রয়মূল্য ১৫৫ টাকা। আর বিভিন্ন সুপার শপ ও বাজারে সর্বোচ্চ বিক্রয়মূল্য হবে ১৬০ টাকা।

এ ছাড়াও ৫০ কেজির বস্তাজাত চিনির মিলগেট মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। ডিলার পর্যায়ে বিক্রয় মূল্য ১৫৭ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিনির এ দাম অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে চিনির এ দাম ঠিক করা হয়েছে। রোজা উপলক্ষে চিনির বাজার নিয়ন্ত্রণে সরকারের সহযোগিতাও চাওয়া হয় এতে।

সরকারি চিনির নামে মোড়কে চড়া দামে বাজারে পণ্যটি বিক্রি করছে কিছু প্রতিষ্ঠান। সর্বশেষ প্রতি কেজি প্যাকেট চিনির দাম ১৪০ টাকা নির্ধারণ করেছিল সংস্থাটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১০

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১১

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১২

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১৩

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

১৪

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

১৫

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

১৬

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ, রহস্য উদ্‌ঘাটন

১৭

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

১৮

ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

১৯

বিশ্লেষণ / ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন

২০
X