বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাংকঋণের সুদ বেড়ে ১৩ শতাংশ ছাড়াল

বাংলাদেশ ব্যাংক। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ ব্যাংক। গ্রাফিক্স : কালবেলা

ব্যাংক খাতে নতুন ঋণের সুদহার ছাড়িয়েছে ১৩ শতাংশ। নতুন এ সুদহার মার্চে নতুন ঋণের ক্ষেত্রে কার্যকর হবে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) মার্চ মাসের জন্য বাংলাদেশ ব্যাংকের ‘স্মার্ট’ এর হার প্রকাশের পর ঋণে সর্বোচ্চ সুদের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ১১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের নতুন হার অনুযায়ী, কোনো ব্যাংক চাইলে মার্চ থেকে তার গ্রাহককে ঋণ দিতে সর্বোচ্চ ১৩ দশমিক ১১ শতাংশ হারে সুদ নিতে পারবে। তবে আগের মতোই ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে তা কম হওয়ার সুযোগও রয়েছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংক প্রতি মাসের শুরুতে ঋণের সুদহার নির্ধারণ করে দেয়।

বর্তমানে যে পদ্ধতি মেনে সুদহার নির্ধারণ করা হয়, সেই পদ্ধতিতে ফেব্রুয়ারি শেষে মার্চের জন্য সুদের ভিত্তি হার প্রায় ১ শতাংশ বেড়ে গেছে। এ কারণে বাংলাদেশ ব্যাংক ভিত্তি হারের সঙ্গে বাড়তি যে সুদ যুক্ত হয়, সেটি কিছুটা কমিয়ে দিয়েছে। তা সত্ত্বেও ব্যাংকঋণের সুদহার মার্চে বেড়ে দাঁড়াচ্ছে ১৩ দশমিক ৩৬ শতাংশ। ফেব্রুয়ারিতে ব্যাংকঋণের সুদ ছিল ১২ দশমিক ৪৩ শতাংশ। গত জুলাইয়ে ব্যাংকঋণ ও আমানতের ৯-৬ সুদহার তুলে নেওয়ার পর ব্যাংকের ঋণের সুদহার মার্চে এসে সর্বোচ্চ পর্যায়ে উঠছে।

আট মাস আগে ‘স্মার্ট’ চালুর পর থেকে এ দুই হারই সর্বোচ্চ এবং একমাসের ব্যবধানে স্মার্টও বেড়েছে সবচেয়ে বেশি। আগের মাসের চেয়ে বেড়েছে ৯৩ বেসিস পয়েন্ট। ফেব্রুয়ারির স্মার্ট ঠিক হয়েছে ৯ দশমিক ৬১ শতাংশ। গত জানুয়ারিতে যা ছিল ৮ দশমিক ৬৮ শতাংশ।

নিয়ম অনুযায়ী ফেব্রুয়ারি মাসের ‘স্মার্ট’ সুদহার প্রযোজ্য হবে মার্চ মাসে বিতরণ করা নতুন ঋণের ক্ষেত্রে। আগামী মার্চ থেকে নতুন ঋণ বিতরণে স্মার্ট’ সুদহার ৯ দশমিক ৬১ শতাংশ ধরতে হবে বাণিজ্যিক ব্যাংকগুলোকে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, মূল্যস্ফীতি কমানোর জন্য মুদ্রানীতি কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নীতি সুদহার বৃদ্ধির প্রভাব স্মার্টের ওপর ইতোমধ্যে প্রতিফলিত হয়েছে। তাই ঋণের সুদহার মুদ্রানীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখার জন্য ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে নতুন নির্দেশনা পালন করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X