কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ১২:২৬ এএম
আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৭:২৫ এএম
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি কমেছে

পুরোনো ছবি
পুরোনো ছবি

ফেব্রুয়ারি মাসে দেশে খাদ্য ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কমেছে। খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যের দাম কমার কারণে দেশের মূল্যস্ফীতিও কিছুটা কমেছে। ফেব্রুয়ারিতে দেশের মূল্যস্ফীতি জানুয়ারি থেকে কিছুটা কমে ৯ দশমিক ৬৭ শতাংশে ঠেকেছে। জানুয়ারিতে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৮৬ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ তথ্য বলছে, ফেব্রুয়ারি মাসে দেশের মূল্যস্ফীতি ৯ দশমিক ৬৭ শতাংশ। সংশ্লিষ্ট সূত্রে মূল্যস্ফীতির এ হালনাগাদ তথ্য জানা গেছে। মূল্যস্ফীতি ৯ দশমিক ৬৭ শতাংশের অর্থ হলো ২০২৩ সালের ফেব্রুয়ারিতে কোনো পণ্যের মূল্য ১০০ টাকা হলে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তা ১০৯ টাকা ৬৭ পয়সায় কিনতে হয়েছে।

ফেব্রুয়ারিতে দেশের খাদ্যের গড় মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৪৪ শতাংশ, যেখানে জানুয়ারিতে ছিল ৯ দশমিক ৫৬ শতাংশ। আর ফেব্রুয়ারিতে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৩৩ শতাংশ। জানুয়ারিতে যা ছিল ৯ দশমিক ৪২ শতাংশ। এদিকে ফেব্রুয়ারিতে শহরের তুলনায় গ্রামের মূল্যস্ফীতি কিছুটা কমেছে। গ্রামের মূল্যস্ফীতি ৯ দশমিক ৪৮ শতাংশ, যেখানে শহরের মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৮ শতাংশ।

অন্যদিকে মূল্যস্ফীতি কমার পাশাপাশি ফেব্রুয়ারিতে মজুরি বৃদ্ধির হার সামান্য বেড়েছে। জানুয়ারি থেকে সামান্য বেড়ে ফেব্রুয়ারিতে মজুরি হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৭৮ শতাংশ। তবে মজুরি বাড়লেও গত ২৫ মাস ধরে থাকা মূল্যস্ফীতির চেয়ে এ হার পিছিয়ে রয়েছে।

২০২২ সালের আগস্ট মাসের ৫ তারিখ দেশে তেলের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে মূল্যস্ফীতি রেকর্ড পর্যায়ে পৌঁছে ছিল। এখন পর্যন্ত সেই উচ্চ মূল্যস্ফীতির প্রভাব রয়েছে অর্থনীতিতে। যদিও চলতি অর্থবছর সরকারের লক্ষ্যমাত্রা মূল্যস্ফীতি ৬ শতাংশের মধ্যে রাখার। কিন্তু কোনোভাবেই গড় মূল্যস্ফীতি সাড়ে ৯ শতাংশের নিচে রাখা সম্ভব হচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়িতে আমার চেয়েও মেসির গুরুত্ব বেশি: অস্কারজয়ী হলিউড তারকা

ভোটার হতে এসে রোহিঙ্গা যুবক আটক

জীবিকার তাগিদে গিয়েছিলেন ক্ষেতে, হঠাৎ বজ্রপাতে হারালেন প্রাণ

সায়েদাবাদ বাসস্ট্যান্ডে অভিযানে পরিত্যক্ত বাস সরাল ডিএসসিসি

আল-আরাফাহ্ ব্যাংকের বিসিএমডি প্রধান হিসেবে মাসুম মিজানের যোগদান

বিশ্বকাপ থেকে বিদায়ের পর জর্ডানের অনন্য নজির

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষকদের সাক্ষাৎ, কৃতজ্ঞতা প্রকাশ

ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত ‘ইউরোবাইক’-এ বাংলাদেশের অংশগ্রহণ

ইরানের মধ্যে ‘নতুন শক্তি’ তৈরি হয়েছে: সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১০

স্বাস্থ্য বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ

১১

ব্যক্তিগত ও দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে সংসদ : গাজী আতাউর

১২

সাড়ে ৬ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৩

ফেভারিটের মর্যাদা হারিয়েছে ব্রাজিল: রোনালদো

১৪

উত্তরা ক্লাবে ইবিয়ান ক্লাবের মতবিনিময়

১৫

স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

১৬

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

১৭

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

১৮

আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের ওপর হামলা-অগ্নিসংযোগ

১৯

‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

২০
X