কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০১:০৭ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৪, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

খেজুর ও চিনি নিয়ে সুখবর শীঘ্রই : ভোক্তার ডিজি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রমজানের আগে খেজুর ও চিনির দাম নিয়ে ভোক্তাপর্যায়ে চরম অস্থিরতরার মধ্যে সুখবর দিতে চান জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান।

রোববার (১০ মার্চ) সকালে রমজান উপলক্ষে ভোগ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে সাশ্রয়ী মূল্যে সাধারণ জনগণের মাঝে ভোগ্যপণ্যসামগ্রী বিক্রয় কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকালকের মধ্যেই জিহাদি খেজুরসহ অন্যান্য খেজুরের দাম মন্ত্রণালয় ও ব্যবসায়ীদের সঙ্গে বসে সমন্বয় করা হবে। এ ছাড়াও শিগগিরই চিনির দামও সমন্বয় করা হবে বলেও জানান তিনি।

রমজান মাসে বিত্তবানদের যে কোম্পানিগুলো আছে তাদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সফিকুজ্জামান বলেন, রমজান উপলক্ষে সব বিভাগকে সঙ্গে নিয়ে সমন্বয় করে অভিযান অব্যাহত থাকবে।

অনেক পণ্যের দাম কমেছে উল্লেখ করে তিনি বলেন, চিনির দামটা এখনো কমেনি তবে সেটি নিয়েও কাজ চলছে।

উল্লেখ্য, স্বাভাবিক সময়ের তুলনায় রমজানে খেজুরের চাহিদা থাকে সবচেয়ে বেশি। এ সুযোগে প্রতি বছরই বাড়িয়ে দেওয়া হয় পণ্যটির দাম। খুচরায় এক কেজি খেজুরের সর্বনিম্ন দাম ২০০ টাকা আর সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা। গত বছরের রমজানে এ দাম ছিল ১২০ ও ১ হাজার ২০০ টাকা। তুলনামূলক দাম কম হওয়ায় সবচেয়ে বেশি বিক্রি হয় দাবাস, জাহিদি, বরই ও গলা খেজুর। গত রমজানের তুলনায় এগুলোর দাম বেড়েছে প্রায় ৪০-৬০ শতাংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল যুবকের

দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বাড়ছে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

ক্লিন শিটের রেকর্ড গড়ে ও চেকিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে নকআউটে মেক্সিকো

চট্টগ্রাম বন্দরের অকশন শেডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ইরান ইস্যুতে উপসাগরীয় মিত্রদের স্বার্থ রক্ষার আশ্বাস যুক্তরাষ্ট্রের

প্রধানমন্ত্রী ও চীনা পানিসম্পদমন্ত্রীর বৈঠক / তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় বিধ্বংসী পরিস্থিতির আশঙ্কা ট্রাম্পের, সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র

‘মসজিদের মাইকে ঘোষণা’ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ভেনেজুয়েলায় শতাব্দীর শক্তিশালী ভূমিকম্পের কারণ কী?

বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা

১০

ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

১১

অনন্য হ্যাটট্রিক রেকর্ডের কাছে ভিনিসিয়ুস, গড়লেন অসাধারণ কীর্তি

১২

ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

১৩

পিপলস ইনস্যুরেন্সের ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

১৪

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

১৫

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

১৬

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

১৭

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

১৮

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৯

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

২০
X