কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ১০:৫৫ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসবগুলের ভুসির কেজি ২ হাজার টাকা!

ইসবগুলের ভুসি। ছবি : সংগৃহীত
ইসবগুলের ভুসি। ছবি : সংগৃহীত

রমজানকে কেন্দ্র করে ইসুবগুলের ভুসি প্রায় প্রতি ঘরেই থাকে। সারাদিন রোজা রাখার পরে ইফতারে এর কদর থাকে চোখে পড়ার মতো। অন্যান্য শরবতের পাশাপাশি ইসবগুলের ভুসি ভেজানো শরবতও থাকে ইফতারের টেবিলে। তবে এই ইসবগুলের ভুসির দাম বেড়ে কেজি হয়েছে ২ হাজার টাকারও বেশি। গত বছর যা পাওয়া যেত ১৪০০-১৫০০ টাকায়। শুধু ভুসি নয় পবিত্র রমজান মাস ঘিরে বাড়ছে ফলের দাম। খেজুরের দামও নাগালের বাইরে।

কারওয়ানবাজার, ফার্মগেট ও কচুক্ষেত বাজারের ফল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত সপ্তাহে যে আনারস বিক্রি হয়েছে ৪০ টাকায়, আজকে সেটি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। বড় বেল (বেলি বেল) গত সপ্তাহে ১০০-১২০ টাকায় বিক্রি হলেও আজকে এটির দাম ২০০ থেকে ২৫০ টাকা। অন্য ধরনের বেল যা আগে ছিল ৫০ থেকে ৭০ টাকা সেটি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়। জাম্বুরার দাম গত সপ্তাহে ১০০ থেকে ১৫০ টাকা হলেও আজ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়।

গত সপ্তাহে পাকা পেঁপের দাম ছিল ৬০ থেকে ৮০ টাকা, আজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৬০ টাকায়। পেয়ারার দাম ছিল ৫০ থেকে ৭০ টাকা এখন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। তরমুজ গত সপ্তাহে কেজি ৫০ টাকা করে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৭০ টাকায়।

এছাড়া সফেদা ১০০ টাকা থেকে বেড়ে ১৫০ টাকায়, সবরি কলা ডজন ৮০-১০০ টাকা থেকে বেড়ে ১১০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সাগর কলা, চম্পা কলা, বাংলা কলাসহ প্রতিটির দাম ডজনে ১০-২০ টাকা বেড়েছে।

গত রমজানে নিম্নমানের খেজুর প্রতিকেজি ১৫০ থেকে ১৮০ টাকায় বিক্রি হলেও এখন একই খেজুর বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়। ভালোমানের খেজুর গত বছর ৫০০-৭০০ টাকায় মিললেও এ বছর প্রতি কেজি খেজুর বিক্রি হচ্ছে ১২০০-১৮০০ টাকায়।

ভোজ্যতেল বাদে ছোলা এবং চিনির বাজারের অবস্থাও একই। বিশ্ববাজারে দাম কমায় গত রমজানের তুলনায় এবার সয়াবিন তেলের দাম লিটারে প্রায় ২০ টাকা থেকে ২৫ টাকা কমেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর কোরিয়ার ক্ষমতার ভিত কাঁপিয়ে দিতে পারে যে ‘রক্তসূত্র’

বিধবা নারীর ঘর থেকে গভীর রাতে ইমাম আটক

লো সেলসোর ফ্রি কিকের পেছনে কলকাঠি নেড়েছিলেন মার্টিনেজ

পুকুরে ভাসছিল মরদেহ, তরুণীকে খুঁটিতে বাঁধলেন শ্বশুরবাড়ির লোকজন

গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত ১৪০০ ছাড়াল, উদ্ধার চলছেই

দুই দল গ্রামবাসীর মাঝে তুমুল সংঘর্ষে আহত ২০

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস আজ

চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের নকআউটের লাইন-আপ

১০

গোয়াইনঘাট পূজা উদযাপন পরিষদের কমিটি ঘোষণা

১১

‘বুকে স্ত্রীর ছবি ঝুলিয়ে’ প্রাণ দিলেন যুবক

১২

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে বিসিএস কর্মকর্তা

১৩

আজকের স্বর্ণের বাজারদর

১৪

গুলিবিদ্ধ সেই স্কুলছাত্রের সহায়তায় কুসিক প্রশাসক

১৫

ড্র করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া, ইরানের স্বপ্ন শেষ

১৬

সাতসকালে সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

১৭

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান

১৮

ইমামের ওপর মধ্যরাতে হামলা, টাকা-মোবাইল ছিনতাই

১৯

প্রতিবন্ধকতা জয় করে উচ্চশিক্ষা নিয়েও কর্মহীন দুই ভাই

২০
X