কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ১১:১০ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

১২ দিনে রেমিট্যান্স আসেনি যেসব ব্যাংকে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

পবিত্র ঈদুল ফিতরের আগে ১০টি ব্যাংকে কোনো প্রবাসী আয় আসেনি। তারপরও চলতি মাসের প্রথম ১২ দিনে দেশে এসেছে ৮৭ কোটি ৭১ লাখ মার্কিন ডলার। সোমবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, আলোচ্য সময়ে ১০টি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে ১টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, ১টি বিশেষায়িত ব্যাংক, ৪টি বেসরকারি ব্যাংক এবং ৪টি বিদেশি ব্যাংক রয়েছে।

চলমান এপ্রিলের প্রথম ১২ দিনে রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, মেঘনা ব্যাংক ও আইসিবি ইসলামি ব্যাংকে কোনো প্রবাসী আয় আসেনি। এছাড়া বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংকেও কোনো রেমিট্যান্স আসেনি।

আলোচিত সময়ে দেশে এসেছে ৮৭ কোটি ৭১ লাখ মার্কিন ডলার। এর মধ্যে রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ২০ লাখ ৮০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৮৪ লাখ ২০ হাজার ডলার পৌঁছেছে। এছাড়া বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৭৫ কোটি ৩৯ লাখ ৩০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকের মাধ্যমে এসেছে ২৬ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স।

গত মার্চে দেশে এসেছে ১৯৯ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। তাছাড়া ফেব্রুয়ারি এসেছিল ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। চলতি অর্থবছরে যা সর্বোচ্চ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ সম্পদের মামলা / বেনজীরের বিরুদ্ধে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ইসলামি ইতিহাসের ১০ প্রভাবশালী নারী

ছেলের দুশ্চিন্তায় স্ট্রোক, হাসপাতালে ভর্তি চিন্ময় কৃষ্ণ দাসের মা

‘পেটালস অব টাইম’ শীর্ষক শিল্প প্রদর্শনী শুরু, চলবে ৬ জুলাই পর্যন্ত

১৩ কোটি টাকার লিফটে উঠলেই আতঙ্ক!

জুলাই আন্দোলনে ব্যবসায়ী হত্যাচেষ্টা / গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি জেবুন্নেসাকে

সীমান্তে বিপুল সংখ্যক মাদক জব্দ

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর ৩ বছরের শিশুকে জীবিত উদ্ধার

দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১০

সুস্থ দেহ ও প্রশান্ত মনের জন্য ১২টি ইসলামিক অভ্যাস

১১

প্রকাশ পেল ইনা খান-আকাশের 'ডালিম ঠোঁট'

১২

উদ্ধার করা ১৬০ কেজি গাঁজা ‘বিক্রির’ অভিযোগ, ওসিকে প্রত্যাহার

১৩

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের

১৪

বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত বাদ পড়েছে যেসব দল

১৫

ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আওয়ামী লীগ নেতা

১৬

ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৭

কে জিতবে বিশ্বকাপ, জানালেন ইয়ামাল

১৮

দিনে ৩ বেলা খাওয়া ভালো, নাকি ঘন ঘন অল্প করে খাওয়া ভালো?

১৯

ছাত্রীনিবাসে নারী মেট্রনকে হত্যায় দারোয়ানের যাবজ্জীবন

২০
X