কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে ৯ কোটি টাকার খাস জমি উদ্ধার 

প্রায় ৯ কোটি টাকা মূল্যের ১৭ শতক খাস জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। ছবি : কালবেলা
প্রায় ৯ কোটি টাকা মূল্যের ১৭ শতক খাস জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। ছবি : কালবেলা

রাজধানীর ‘ঢাকা ম্যাচ ফ্যাক্টরি’র নিকট থেকে প্রায় ৯ কোটি টাকা মূল্যের ১৭ শতক খাস জমি উদ্ধার করা হয়েছে‌।

বৃহস্পতিবার (৪ জুলাই) ঢাকা জেলা প্রশাসন মতিঝিল রাজস্ব সার্কেলের আওতাধীন কদমতলী মৌজায় অবস্থিত এ জমি উদ্ধার করে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় অসাধু বালু ব্যবসায়ীরা খাস জমি দখল করে বালু স্টক ও বিক্রয় করে আসছিলেন। বিষয়টি জানতে পেরে ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান সার্বিক নির্দেশনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিকের তত্ত্বাবধানে মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান অভিযান চালিয়ে এই খাস জমি উদ্ধার করেন। একইসঙ্গে খাস জমির সীমানা চিহ্নিত করে লাল পতাকা ও মালিকানা সাইনবোর্ড টানিয়ে সরকারের পক্ষে ঢাকা জেলা প্রশাসন এই জমি দখলে নেয়।

এ বিষয়ে ঢাকা জেলার জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, ঢাকা জেলার বিভিন্ন স্থানে মূল্যবান অনেক খাস জমি ভূমি দস্যু ও দখলদাররা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রেখেছে। যেগুলো উদ্ধার ও সংরক্ষণে ঢাকা জেলা প্রশাসন সর্বদা তৎপর। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১০

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১২

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৩

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৪

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৫

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৭

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৮

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৯

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

২০
X