কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০৬:১৭ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

শাহবাগে পুলিশের সাঁজোয়া যানে উঠে পড়ল শিক্ষার্থীরা

পুলিশের বাধা অতিক্রম করে সাঁজোয়া যানে উঠে পড়ে আন্দোলনকারীরা। ছবি : সংগৃহীত
পুলিশের বাধা অতিক্রম করে সাঁজোয়া যানে উঠে পড়ে আন্দোলনকারীরা। ছবি : সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারা দেশে চতুর্থ দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৪টার পর রাজধানীর আগারগাঁও মোড়ের মূল সড়কে অবস্থান নিয়ে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে একই দাবিতে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে রাজধানী শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা শাহবাগে থাকা পুলিশের বেশকিছু সাঁজোয়া যানের ওপর উঠে উল্লাস করতে দেখা যায়।

শাহবাগ থেকে শিক্ষার্থীদের একটি অংশ বাংলামোটর, কারওয়ান বাজার এলাকায় অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। এর ফলে শাহবাগ ও এর আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এতে গত কয়েক দিনের মতো আজও বিভিন্ন গন্তব্যের উদ্দেশে রওনা হওয়া লোকজন ভোগান্তিতে পড়েছেন। বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে হাঁটতে হচ্ছে যাত্রীদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটাবিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X