কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ০১:০৮ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৪, ০১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

তিন ঘণ্টায় কী পরিমাণ বৃষ্টি হয়েছে ঢাকায় জানাল আবহাওয়া অফিস

বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর নিউমার্কেট এলাকা। ছবি : কালবেলা
বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর নিউমার্কেট এলাকা। ছবি : কালবেলা

আষাঢ় মাসের শেষ সপ্তাহ চলছে। এমন সময় আকাশ ভেঙে ঝুমবৃষ্টি নামবে এমনটাই স্বাভাবিক। যদিও গত দুদিনের চিত্র এমন কথা বলে না। কারণ গত দুদিন ছিল ভ্যাপসা গরম। তবে সেই প্রবণতা যেন আর বাড়তে দিল না আষাঢ়ে বৃষ্টি।

ছুটির দিন শুক্রবার সাতসকাল আকাশে মেঘ ভেঙে পড়ল বৃষ্টি। যেনতেন বৃষ্টি নয়, একেবারে তুমুল বৃষ্টি। আর এই বৃষ্টিতে বাড়ল ভোগান্তিও। বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (১২ জুলাই) সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘণ্টায় রাজধানীতে ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বৃষ্টির ফলে রাজধানীর মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকায়, মোহাম্মদপুর, ইসিবি, মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তায়, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ডসংলগ্ন এলাকা, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর ১৩, হাতিরঝিলের কিছু অংশ, গুলশান লেকপাড় এলাকার সংযোগ সড়কসহ বিভিন্ন সড়ক ও অলিগলিতে কিছু পরিমাণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

পুরান ঢাকার লালবাগ থেকে অফিসের উদ্দেশে আসছিলেন ইহসান আবদুল্লাহ। পথেই বৃষ্টির কারণে জলাবদ্ধতা হওয়ায় পড়তে হয় ভোগান্তিতে। শেষ পর্যন্ত কোমর পর্যন্ত পানি ডিঙিয়ে অফিসে যেতে হয়েছে তাকে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে আজ বৃষ্টি বাড়তে পারে, মেঘলা থাকতে পারে আকাশ। মৌসুমি বায়ু শক্তিশালী হয়ে ওঠায় এই বৃষ্টি বেড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যাক্ত সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১০

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১১

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১২

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৩

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৪

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৫

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৬

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৭

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৮

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৯

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

২০
X