কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ১২:৪১ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৪, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টিতে জলাবদ্ধতা, যানজট এড়াতে ডিএমপির নির্দেশনা

রাজধানীর নটরডেম কলেজের সামনের দৃশ্য। ছবি : সংগৃহীত
রাজধানীর নটরডেম কলেজের সামনের দৃশ্য। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকাতে আজ শুক্রবার সকাল থেকেই বৃষ্টি ঝরছে। আর এতে ঢাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে যানজট দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছে বাহিরে বের হওয়া লোকজন।

এছাড়াও বিভিন্ন এলাকায় পানি হওয়ায় রাস্তায় অনেক গাড়ি বিকল হয়ে যানজটের সৃষ্টি করেছে। এ জন্য রাজধানীবাসীকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

এলাকাগুলো হলো- ফকিরাপুল, নয়াপল্টন, বায়তুল মোকাররম, শান্তিনগর, মালিবাগ মোড়, আরামবাগ, প্রগতি সরণি, নিউ মার্কেট, ধানমন্ডি রাপা প্লাজা, বংশাল, মিরপুর রোকেয়া সরণি, দয়াগঞ্জ মোড়, সায়দাবাদ বাস টার্মিনাল, নিমতলী, টয়েনবি সার্কেল রোড, ধানমন্ডি ২৭, এলিফ্যান্ট রোড, মৎস্যভবন, কাওরান বাজার, বিজয় সরণি, ঢাকা গেট ভিআইপি রোড, মিরপুর মাজার রোড।

ছুটির দিন শুক্রবার সাতসকাল থেকে বৃষ্টি পড়া শুরু হয়। এমন পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অফিস।

আষাঢ়ের এই বৃষ্টিতে জনজীবনে স্বস্তি নিয়ে এলেও সঙ্গে রয়েছে নানা ভোগান্তি। কারণ জলাবদ্ধতা। ভোর ৬টার দিকে শুরু হওয়া বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক অলিগলি পানি জমে গেছে। কিছু সড়ক এমন আছে যেখানে কোমর পর্যন্ত পানি হয়েছে।

সাপ্তাহিক এই ছুটির দিন হওয়ায় অনেকেই বের হয়নি। তারপরেও যাদের কাজে বের হতে হয়েছে তারা পড়েছেন সীমাহীন ভোগান্তিতে। একদিকে বৃষ্টি অন্যদিকে জলাবদ্ধতার ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X