বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০১:২৩ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আজিমপুর কবরস্থানে দক্ষিণ সিটির পরিচ্ছন্নতা কর্মসূচি

বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হচ্ছে আজিমপুর কবরস্থানে। ছবি : কালবেলা
বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হচ্ছে আজিমপুর কবরস্থানে। ছবি : কালবেলা

আজিমপুর কবরস্থানে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার (২৬ জুলাই) আজিমপুর কবরস্থানে দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মীদের এনে কবরস্থানে এ বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হচ্ছে। কার্যক্রমটি পরিচালনা করছেন দক্ষিণ সিটির অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বারব আলী মীর।

তিনি কালবেলাকে বলেন, বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হচ্ছে যে কারণে আমাদের পুরো দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মশক নিধন এবং পরিচ্ছন্নতা কর্মসূচি চলছে। এরই ধারাবাহিকতায় আজ আমরা বিভিন্ন ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মীদের একত্রিত করে আজিমপুর কবরস্থানে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করলাম। এটা একটি বড় কবরস্থান, এখানে অনেক কবর রয়েছে, কবরগুলোর আশপাশে আগাছা, ছোট গাছ জন্ম নিয়েছে। যে কারণে এগুলো আজ আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন করছি। যেন এখানে পানি জমে মশা জন্ম নিতে না পারে।

বাবর আলী মীর বলেন, আজিমপুর কবরস্থানে আজ প্রায় ১১০০ পরিচ্ছন্ন কর্মীকে পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত করা হয়েছে। তাদের ডিএসসিসির ১২টি ওয়ার্ড থেকে এনে আজিমপুর কবরস্থানে পরিচ্ছন্নতা কাজ করানো হচ্ছে। এতে করে এখানকার পরিবেশ পরিচ্ছন্ন থাকবে, মশা এখানে বংশ বিস্তার করতে পারবে না।

এদিকে আজ থেকে দক্ষিণ সিটির ১৭টি ওয়ার্ডে বিশেষ চিরুনি অভিযান শুরু হয়েছে। ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে দক্ষিণ সিটির আওতাধীন ১৭টি ওয়ার্ডে তিন দিনব্যাপী বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে।

ডিএসসিসির মুখপাত্র আবু নাছের বলেন, বিশেষ চিরুনি অভিযানকালে প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন সকালে ১৩ জন এবং বিকেলে ১৩ জন মশককর্মী ব্যাপকভাবে যথাক্রমে লার্ভিসাইডিং ও অ্যাডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালনা করবেন। একই সঙ্গে ওয়ার্ডগুলোতে এডিস মশার প্রজননস্থল নির্মূলে বিশেষ কার্যক্রমও পরিচালনা করা হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X