কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক ছাত্রলীগ নেতার পছন্দের গাড়ি বরাদ্দে পরিবহন ব্যবস্থাপককে পিস্তল ঠেকানোর অভিযোগ

নগর ভবন। ছবি : সংগৃহীত
নগর ভবন। ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৫, ৬, ৮-এর সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ও কলাবাগান থানা ছাত্রলীগের সাবেক সভাপতি শিহাব উদ্দিনের পছন্দের গাড়ি নিতে করপোরেশনে পরিবহন ম্যানেজারকে পিস্তল ঠেকিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (১০ আগস্ট) করপোরেশনের পরিবহন দপ্তরে এ ঘটনা ঘটে।

করপোরেশনের অঞ্চল-৫ এর মশকনিধন কর্মী রাফি আহমেদ সৈকত, অঞ্চল-২ এর মশকনিধন কর্মী আরিফুল ইসলাম পাভেলসহ ৮-১০ জন মশকনিধন কর্মী পরিবহন ব্যবস্থাপক গোলাম মোর্শেদের সঙ্গে এ কাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এ ঘটনায় কর্মকর্তা আর সেবাগ্রহীতাদের নিরাপত্তার বিষয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম কালবেলাকে বলেন, ‘এ ঘটনায় দুই পক্ষেরই দায় আছে। সোমবার (১১ আগস্ট) দুপক্ষকে ডেকে ঘটনাটি মিটমাট করা হয়েছে। তবে ঘটনাটি শুধু গাড়িকেন্দ্রিক নয় বলে মনে হচ্ছে। ভবিষ্যতে যেন করপোরেশনে আর বিশৃঙ্খলার ঘটনা না ঘটে তাই উভয় পক্ষকে আবার ডেকে বসা হবে।’

ডিএসসিসি সূত্রে জানা গেছে, চলতি বছরের গত জানুয়ারিতে অঞ্চল-৫, ৬, ৮-এর সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ও কলাবাগান থানা ছাত্রলীগের সাবেক সভাপতি শিহাব উদ্দিনের ব্যবহৃত গাড়িটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তাকে বরাদ্দ দেওয়া হয়। এসময় শিহাবকে আরেকটি গাড়ি বরাদ্দ দেয় করপোরেশনের পরিবহন বিভাগ। এতেই চটে যান ছাত্রলীগের সাবেক সভাপতি ও স্বাস্থ্য কর্মকর্তা শিহাব উদ্দিন। বেশ কয়েকবার আগের গাড়ি ফেরত পেতে পরিবহন দপ্তরে তাড়া দেন তিনি। সর্বশেষ রোববার তার দপ্তরে কর্মরত মশক কর্মীদের দিয়ে পরিবহন ব্যবস্থাপককে শাসানোর জন্য পাঠান। পরিবহন ব্যবস্থাপক গোলাম মোর্শেদ মহাব্যবস্থাপক আর কর্তৃপক্ষের মাধ্যমে ফের বিষয়টি অফিস আদেশের মাধ্যমে সমাধানের জন্য বললে মশক কর্মীরা চটে যান। এক পর্যায়ে তাদের সঙ্গে থাকা পিস্তল বের করে পরিবহন ব্যবস্থাপকের মাধ্যমে জোর করে গাড়ির চাবি পরিবর্তন করে নেন।

পরিবহন দপ্তর সূত্রে জানা যায়, করপোরেশনের সম্পত্তি কর্মকর্তার গাড়িটি পুরোনো। তিনি নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এজন্যই করপোরেশন তুলনামূলক ভালো গাড়িটি তাকে দিয়েছে।

এই বিষয়ে পরিবহন ব্যবস্থাপক গোলাম মোর্শেদ বলেন, ‘বিষয়টি নিয়ে আমি মানসিকভাবে বিপর্যস্ত। নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এর বেশি কিছু বলতে চাচ্ছি না।’

জানতে চাইলে ডিএসসিসির অঞ্চল-৫ এর সহকারী স্বাস্থ্য কর্মকর্তা শিহাব উদ্দিন বলেন, ‘সিটি করপোরেশনে পরিবহন বিভাগে কী ঘটেছে সে বিষয়ে আমি অবগত নই। বাস্তবে কোনো কিছুই আমি জানি না।’

গাড়ি নিয়ে কী ঘটেছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার গাড়ি নিয়ে কিছুই হয়নি। সবকিছু ঠিকঠাক আছে।’

শিহাব উদ্দিনের গাড়ির চালক বলেন, ‘রোববার করপোরেশনের পরিবহন অফিস থেকে টেলিফোনে দ্রুত অফিসে আসতে বলা হয়। আমি আসার আগেই সেখানে গণ্ডগোল শেষ হয়ে যায়। তখন পরিবহন অফিস থেকে শিহাব স্যারের আগের গাড়ির চাবি আমাকে দেওয়া হয়। সোমবার প্রধান নির্বাহীর কক্ষে এই বিষয়ে আবার সবাইকে ডাকা হয়। সেখানে অফিস আদেশ অনুযায়ী যার যার গাড়ি সে ব্যবহার করবেন বলে সিদ্ধান্ত হলে, আবার গাড়ি পরিবর্তন হয়েছে।’

এই বিষয়ে করপোরেশনের মশকনিধন কর্মী রাফি আহমেদ সৈকত আর আরিফুল ইসলামকে একাধিকবার ফোন দিয়েও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

কালবেলা/নূর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X