কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ১০:৩৭ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১০:৫১ এএম
অনলাইন সংস্করণ

ধানমন্ডিতে রেস্তোরাঁয় আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ভোরে আগুন লাগা রেস্তোরাঁটি । ছবি : সংগৃহীত
ভোরে আগুন লাগা রেস্তোরাঁটি । ছবি : সংগৃহীত

বৃহস্পতিবার (২৫ জুলাই) রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে ফরেস্ট লাউঞ্জ নামে একটি রেস্তোরাঁয় আগুনের ঘটনা ঘটেছে। ভোর পৌনে ৫টার দিকে লাগা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে সাত মসজিদ রোডে আগুনের এই ঘটনার সূত্রপাত ঘটে।

আগুন লাগার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

তিনি গণমাধ্যমকে জানান ধানমন্ডি ১০/এ এলাকার ফরেস্ট লাউঞ্জ রেস্টুরেন্টে আগুন লাগার খবর আসে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে মোহাম্মদপুর ও হাজারীবাগ ফায়ার স্টেশনের চারটি ইউনিট। দেড় ঘণ্টা পর ভোর সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করে ফায়ার সার্ভিস।

আগুন নির্বাপণ হলেও এর কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। এ ছাড়া ঘটনায় হতাহতেরও খবর পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X