কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ০৯:০৮ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৪, ০৯:২৭ এএম
অনলাইন সংস্করণ

বায়ুদূষণে বাগদাদ শীর্ষে, ঢাকার খবর কী

রাজধানী ঢাকা । ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকা । ছবি: সংগৃহীত

রাজধানীতে গতকাল বুধবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়েছে। এর প্রভাব দেখা গেছে ঢাকার বাতাসে। বায়ুদূষণে বিশ্বের ১১৯টি শহরের মধ্যে আজ ঢাকার অবস্থান ১২তম। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারের তথ্যানুযায়ী ঢাকার বাতাসের মান সহনীয় পর্যায়ে রয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে আইকিউএয়ারে দেখা যায়, ঢাকার বাতাস ৯৫ স্কোর নিয়ে মানসূচকে আছে। বায়ুমানের এই স্কোরকে বলা হয়েছে মডারেট বা সহনীয়।

বর্তমানে বিশ্বে দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ইরাকের রাজধানী বাগদাদ ২০০ স্কোর নিয়ে শীর্ষে এবং পাকিস্তানের লাহোর ১৭৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ইন্দোনেশিয়ার জাকার্তা ১৫৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। প্রতিবেশী দেশ ভারতের দিল্লি আজ ১১৩ স্কোর নিয়ে ৮ নম্বরে অবস্থান করছে।

বায়ুমান অনুযায়ী, স্কোর ০ থেকে ৫০ এর মধ্যে থাকলে তাকে ভালো; ৫১ থেকে ১০০ স্কোরকে 'সহনীয়'; ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’; ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’; ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X