বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ১২:১৭ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরায় বিএনপি-পুলিশ মুখোমুখি

উত্তরায় বিএনপিকর্মী সন্দেহে আটক ২। ছবি: সংগৃহীত
উত্তরায় বিএনপিকর্মী সন্দেহে আটক ২। ছবি: সংগৃহীত

উত্তরায় বিএনএস সেন্টার এলাকায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছে। সেখান থেকে বিএনপিকর্মী সন্দেহে মো. আসাদুজ্জামান ও ফারুক ইসলাম নামে দুজনকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি নেতাকর্মীরা হঠাৎ বিএনএস সেন্টারের সামনে জড়ো হতে থাকেন। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। জবাবে বিএনপি কর্মীরা বলেন, তারা সড়ক অবরোধ করবেন না। সড়কের একপাশে অবস্থান কর্মসূচি পালন করবেন।

পুলিশের ট্রাফিক উত্তরা বিভাগের পুলিশ কমিশনার আসাদুজ্জামান জানান, বিএনপি এখন অবস্থান কর্মসূচি পালন করার জন্য অনুমতি নেয়নি। তাদের এখানে অবস্থানের জন্য অনুমতি দেওয়া হবে না।

এমন পরিস্থিতিতে বিএনএস সেন্টারের সামনে বিএনপি নেতাকর্মীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ১১টা ৫০ মিনিটে পুলিশ বিএনপি নেতাকর্মীদের বিএনএস সেন্টারের এক কর্নারে নিয়ে আসে। তারা সেখানে দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করেন।

এ ছাড়া রাজধানীর ধোলাইখাল মোড়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের থেমে থেমে সংঘর্ষ চলছে।

আরও পড়ুন: গণতন্ত্র মঞ্চের নেতা রফিকুল ইসলাম বাবলু আটক

সরকার পদত্যাগের একদফা দাবিতে অবস্থান কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর নয়াবাজারে বিএনপি অবস্থান নেওয়ার কথা থাকলেও এর বদলে ধোলাইখাল মোড়ে অবস্থান নেয় দলটি। এ সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সংঘর্ষের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আহত হয়েছেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদকে আটক করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় অবস্থান কর্মসূচি শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। সংঘর্ষের একপর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। জবাবে ইটপাটকেল ছোড়েন অবস্থানকারীরা। এতে পিছু হটেছে পুলিশ। অন্যদিকে সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। অন্যদিকে নয়াবাজার মোড়ে সকাল থেকেই শক্ত অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

এমনও রাতে মেসির চোখে কেন জল?

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

১০

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

১১

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

১২

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১৩

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১৪

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১৫

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

১৬

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

১৭

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

১৮

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে: সাঈদ ইব্রাহিম আহমেদ

১৯

বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

২০
X