কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সংসদ ভবন এলাকায় বাস-লেগুনা সংঘর্ষ, আহত ৫

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর সংসদ ভবনের খেজুর বাগান এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। শনিবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহতরা হলেন- লেগুনাযাত্রী, মো. জাহাঙ্গীর আলম (৪০), মো. ইসমাইল হোসেন (৫০), মো. আরমান আলী (৩০), মো. রেজা (২৮) এবং রিকশাচালক মো. জামাল হোসেন (৪৫)।

রিকশাচালক জামাল হোসেন বলেন, সংসদ ভবনের ৬ নম্বর গেটের সামনে খেজুর বাগান এলাকায় লেগুনা ও শিখর বাসের সংঘর্ষ হয়। লেগুনযাত্রীরা গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় পথচারীরা আমাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সংসদ ভবন এলাকায় লেগুনা-বাসের সংঘর্ষে আহত হয়ে পাঁচজন হাসপাতালে এসেছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X