কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০১:০৫ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট। ছবি : সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৮ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গণপরিবহনের যাত্রী ও চালকরা। মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে বন্দরের লাঙ্গলবন্দ এলাকা পর্যন্ত দেখা দিয়েছে এ যানজট।

বুধবার (২৮ আগস্ট) ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে চট্টগ্রামমুখী লেনে এই যানজট শুরু হয়ে বন্দরের লাঙ্গলবন্দ এলাকা পর্যন্ত দীর্ঘ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, যানজটের কারণে বাসচালক থেকে শুরু করে যাত্রীদের গন্তব্যস্থলে যেতে ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কে অবস্থান করতে হচ্ছে। ফলে ৫ মিনিটের পথ ঘণ্টাতেও অতিক্রম করা সম্ভব হচ্ছে না।

কাদের নামে এক বাসযাত্রী বলেন, সকালে কাঁচপুর যাওয়ার উদ্দেশ্যে শিমরাইল মোড় থেকে বাসে উঠেছিলাম। কিন্তু মহাসড়কে তীব্র যানজটের কারণে বাস থেকে নেমে বাসায় ফিরে যাচ্ছি।

কাঁচপুরে একটি পোশাক কারখানার কর্মী মানোয়ার ইসলাম বলেন, ‘যানজটের কারণে গাড়ি থেকে নেমে হেঁটেই গার্মেন্টসে যেতে হচ্ছে।’

বাসচালক রুস্তম আলী বলেন, সাইনবোর্ড থেকে শিমরাইল মোড় পর্যন্ত আসতে আমার প্রায় এক ঘণ্টা সময় লেগেছে। রাস্তায় এতোই জ্যাম, যে কারণে শিমরাইল মোড়ে এসে বাস থেকে নেমে গেছি। একঘণ্টা ধরে বসে আছি, চাকা ঘুরছে না। বেশ কয়েকজনের কাছে শুনেছি, যানজট নাকি লাঙ্গলবন্দ পর্যন্ত আছে। তবে, যানজটের কারণটা কেউ বলতে পারছেন না।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ট্রাফিক পুলিশের পরিদর্শক টিআই আবু নাইম সংবাদমাধ্যমকে বলেন, যানজট বর্তমানে আরও তীব্র আকার ধারণ করেছে। তবে, কী কারণে যানজট সৃষ্টি হয়েছে সেটা এখনো জানতে পারিনি। যানজট নিরসনে আমাদের চেষ্টা অব্যাহত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১০

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১১

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১২

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৩

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৪

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৫

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৬

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৭

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৮

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৯

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

২০
X