কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২২ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা বিমানবন্দরের নাম পরিবর্তনের জন্য মানববন্ধন

বিমানবন্দরের নাম পরিবর্তনের জন্য মানববন্ধন। ছবি : সংগৃহীত
বিমানবন্দরের নাম পরিবর্তনের জন্য মানববন্ধন। ছবি : সংগৃহীত

ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার দাবিতে মানববন্ধন করেছেন বৃহত্তর উত্তরার সর্বস্তরের জনগণ।

সোমবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিমানবন্দর পুলিশ বক্সের সামনে ‘সর্বস্তরের জনগণের’ ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে শত শত সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধার অংশ হিসেবে ১৯৮১ সালে বিচারপতি আব্দুস সাত্তার সরকার এই বিমানবন্দরের নাম রাখে ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’। তবে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসায় এই বিমানবন্দরের নাম পরিবর্তন করে, যা সর্বজন গ্রহণযোগ্য নয়। তারা জিয়াউর রহমানের জনপ্রিয়তাকে ভয় পায় বলেই নাম মুছে ফেলার চেষ্টা করেছে। তবে দেশের জনগণের হৃদয় থেকে জিয়াউর রহমানের নাম তারা মুছতে পারেনি। ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদ দূর হলেও তাদের অপকর্ম রয়ে গেছে, যার ভার বহন এই জাতি কখনো করবে না। যার কারণে দেশে ইতিবাচক পরিবর্তন আর সংস্কারের জায়গায় এই বিমানবন্দরের নাম আগের জায়গায় নিয়ে যেতে হবে। একজন জনপ্রিয় রাষ্ট্রনায়ক, আধুনিক বাংলাদেশের রূপকার, স্বাধীনতার ঘোষক এবং রণাঙ্গণের মুক্তিযোদ্ধার নামেই করতে হবে।

তারা বলেন, প্রতিহিংসার রাজনীতি করতে গিয়ে, দেশের ইতিহাস বিকৃতি করতে গিয়ে আওয়ামী লীগ রাষ্ট্রের অনেক ক্ষতি করেছে। এই বিমানবন্দরের নাম পরিবর্তন তাদের নির্বাচনী এজেন্ডায় ছিল না। জনগণের দাবিও ছিল না। তারপরও তারা এটা করেছে জিয়ার নাম মুছে ফেলতে। আর এ জন্য তারা রাষ্ট্রীয় কোষাগারের হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছে। এজন্য তাদের বিচার করতে হবে এবং তাদের অপকর্ম মুছে মহান স্বাধীনতাযুদ্ধের ঘোষকের স্মৃতিকে অম্লান করতে তার নামেই এই বিমানবন্দরের নাম ফিরিয়ে আনতে হবে। কর্মসূচিতে আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণি-পেশা ও মত-পথের মানুষ যোগ দেন। স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উত্তরার বিভিন্ন থানা-ওয়ার্ড ও ইউনিটের ব্যানার নিয়ে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

আজকের নামাজের সময়সূচি

১১

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১২

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৩

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৪

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৫

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৬

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৭

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৮

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৯

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

২০
X