কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার দিবস পালনের ডাক 

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির লোগো। ছবি : সংগৃহীত

আগামী ১৩ সেপ্টেম্বর ৬ষ্ঠ বারের মতো যাত্রী অধিকার দিবস পালনের ডাক দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। দিবসটি উপলক্ষে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতিসহ দেশের যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কর্মসূচির কথা জানিয়েছেন।

বার্তায় জানানো হয়, দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ১৩ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে ‘বিগত সরকারের প্রণীত সড়ক আইনে যাত্রী অধিকার উপেক্ষিত’- শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

যাত্রী হয়রানি, ভাড়ানৈরাজ্য, পরিবহনে বিশৃঙ্খলা, অরাজকতা, দুর্ঘটনা, অন্যান্য ও অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে দাবি আদায়ের প্রতীকী দিবস হিসেবে দিবসটি পালিত হবে। এবার দিবসটির মূল প্রতিপাদ্য স্থির করা হয়েছে- বিগত সরকারের প্রণীত সড়ক আইনে যাত্রী অধিকার উপেক্ষিত।

এতে সমাজের বিশিষ্টজনরা বক্তব্য রাখবেন। দেশের বিভিন্ন জেলায় দিবসটি পালন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

বর্তমানে বৈশ্বিক সংকট ইউক্রেন-রাশিয়া, ইজরাইল-ফিলিস্তিন যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে দফায় দফায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি। সরকার পরিবর্তনের পটভূমিতে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিসহ নানা কারণে গণপরিবহনে ভাড়া নৈরাজ্য ও পদে পদে যাত্রী হয়রানির বিষয়টি আরেক দফা উস্কে দিয়েছে। এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে যাত্রী অধিকার ও পরিবহনে নিরাপত্তার বিষয়টি সংশ্লিষ্টদের সামনে আনতে এবার যাত্রী অধিকার দিবস পালনের বিষয়টি অনেক বেশি গুরুত্ব বহন করে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X