কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

বনানীর সুইট ড্রিম হোটেল থেকে ৯৮৪ বোতল বিদেশি মদ জব্দ, আটক ৫

সুইট ড্রিম হোটেলটির ম্যানেজারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ছবি : কালবেলা
সুইট ড্রিম হোটেলটির ম্যানেজারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ছবি : কালবেলা

ঢাকার বনানীর সুইট ড্রিম হোটেলে বিদেশি মদ রাখার অভিযোগে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ৯৮৪ বোতল বিদেশি মদ ও ৯৮৪ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে। এ সময় হোটেলটির ম্যানেজারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. আলমগীর হোসেন (৫৩), মো. হাবিবুর রহমান (২৬), মো. সোহাগ মণ্ডল (৩৫), মো. রিফাত মামুন (২৬) ও মো. গোলাম কিবরিয়া রনি (২৮)।

শুক্রবার ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপপরিচালক শামীম আহম্মেদ এসব তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বনানীর বহুতল বিশিষ্ট হোটেল সুইট ড্রিম প্রাইভেট লিমিটেড নামের আবাসিক হোটেলের বেজমেন্ট ও ৬ষ্ঠ তলার সিঁড়ি সংলগ্ন কক্ষের মধ্যে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ জব্দ করা হয়।

অভিযানে ৯৮৪ বোতল বিদেশি মদ ও ৯৮৪ ক্যান বিয়ার এবং মাদক বিক্রির ৪ লাখ ৪২ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে বলে জানান শামীম আহম্মেদ।

যেসব জায়গায় অবৈধ নেশা জাতীয় দ্রব্য থাকবে সেখানেই মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করবে জানিয়ে সংস্থাটির পরিচালক তানভির মমতাজ বলেন, মাদকের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১০

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১১

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১২

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৩

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৪

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৬

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৮

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

২০
X