মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১০:৩৫ এএম
অনলাইন সংস্করণ

ক্রিস্টাল আইসসহ কুয়াকাটায় ৪ যুবক আটক

মাদকসহ আটক ২ যুবক। ছবি : কালবেলা
মাদকসহ আটক ২ যুবক। ছবি : কালবেলা

পটুয়াখালীর কুয়াকাটায় অভিযান পরিচালনা করে ৭৩ পিস ইয়াবা ও ৮ গ্রাম ইয়াবার কাঁচামাল ক্রিস্টাল আইসসহ ৪ যুবককে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে কুয়াকাটা প্রেস ক্লাবের হল রুম প্রেস ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হামিমুর রহমান।

আটককৃতরা হলেন—রাসেল মল্লিক (৩২), আব্দুর রহমান (৩০), রাকিব (২৯) ও মেহেদী হাসান (২৫)। তারা সবাই মহিপুর থানার অন্তর্ভুক্ত বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের মধ্যে রাকিব কুয়াকাটার একটি আবাসিক হোটেলের বয় হিসেবে কর্মরত ছিলেন। আটকদের মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মহিপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) অনিমেষ হালদার বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের অভিযানে ৭৩ পিস ইয়াবা ও ৮ গ্রাম ক্রিস্টাল আইসসহ ৪ মাদক কারবারিকে মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা-আলাদা মামলা রুজু হয়েছে। শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।

পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হামিমুর রহমান বলেন, বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যটকদের টার্গেট করে এরা বিভিন্ন সময় মাদক সাপ্লাই করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X