টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক এমপি রাসেল ও মতিসহ ৪২ জনের নামে মামলা

জাহিদ আহসান রাসেল ও মতিউর রহমান মতি। ছবি : কালবেলা
জাহিদ আহসান রাসেল ও মতিউর রহমান মতি। ছবি : কালবেলা

গত ২০ জুলাই টঙ্গীর গাজীপুরা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইমন (১৯) নামে এক তরুণকে গুলি করে গুরুতর আহত করার অভিযোগে টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়েছে। মামলায় সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও তার চাচা মতিউর রহমান মতিসহ ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) মামলাটি দায়ের করা হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। মামলার বাদী আহত ইমনের মা টঙ্গীর সাতাইশ এলাকার জরিনা বেগম।

মামলায় ১নং আসামি গাজীপুর-২ আসনের সাবেক এমপি এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং তার চাচা ২নং আসামি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মতিউর রহমান মতিসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আসামি করা হয়।

মামলায় এজাহারে বলা হয়, গত ২০ জুলাই বিকালে বাদীর ছেলে ইমন ও বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-জনতা একত্রিত হয়ে টঙ্গী পশ্চিম থানার গাজীপুরা বাসস্ট্যান্ড ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে তামিরুল মিল্লাত মাদ্রাসার গেটের সামনে অবস্থান করে। একপর্যায়ে ১ ও ২নং আসামির হুকুমে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের দুষ্কৃতকারী নেতাকর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর লোহার রড, পাইপ, কাঠ ও বাঁশের লাঠি, ধারালো ছুরি, চাপাতিসহ দেশীয় অস্ত্রশস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে।

এ সময় তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। একপর্যায়ে ইমন দুই পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে পথচারীরা তাকে উদ্ধার করে টঙ্গী গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ইমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসাধীন ইমনের জীবন আশঙ্কাজনক বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X