কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০৭:১০ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

পূজামণ্ডপের আশপাশ পরিষ্কারসহ রাস্তা মেরামতের নির্দেশ ডিএনসিসির

স্থানীয় সরকার বিভাগ গঠিত কমিটির প্রথম সভা। ছবি : কালবেলা
স্থানীয় সরকার বিভাগ গঠিত কমিটির প্রথম সভা। ছবি : কালবেলা

আওতাধীন এলাকায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের সার্বিক সহযোগিতা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশান-২ নগর ভবনের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগ গঠিত কমিটির প্রথম সভায় এ কথা জানান ডিএনসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান।

সভায় পূজামণ্ডপগুলোর আশপাশে পরিচ্ছন্নতা নিশ্চিত করা, রাস্তা মেরামত, সকাল-বিকালে মশার ওষুধ ছিটানো, জলাবদ্ধতা হলে দ্রুত পানি অপসারণ করা, স্ট্রিট লাইটসহ অন্যান্য সেবা নিশ্চিতের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেন প্রশাসক মাহমুদুল হাসান।

ডিএনসিসির প্রশাসক মাহমুদুল হাসান বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের তদারকি টিম এবং ডিএনসিসির কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত তদারকি টিম মশক নিধন কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করছে। এই সময়ে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় তদারকি আরও জোরদার করা হবে।’

জনগণের ভোগান্তি দূর করতে রাস্তা ও ড্রেনেজ নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়ে সংশ্লিষ্ট বিভাগকে ডিএনসিসির প্রশাসক বলেন, ‘বিভিন্ন রাস্তা ও ড্রেনেজ নির্মাণের চলমান কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। অনেক সংস্থা নির্দিষ্ট মেয়াদের জন্য রোড কাটিংয়ের অনুমতি নিয়েছে। সেসব সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে ডিএনসিসিকে হস্তান্তর করার বিষয়ে তাগিদ দিতে হবে, যেন দ্রুত রাস্তাগুলো মেরামত করে চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া যায়।’

সভায় ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় অন্যান্যের সঙ্গে আরও ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X