কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মন্দির-মণ্ডপে মশা নিয়ন্ত্রণে বিশেষ কার্যক্রম ঢাকা দক্ষিণ সিটির

শ্রী শ্রী রামানন্দ সামাজিক মন্দিরে মশার মারা স্প্রে করে সিটি করপোরেশনের পক্ষ থেকে। ছবি : কালবেলা
শ্রী শ্রী রামানন্দ সামাজিক মন্দিরে মশার মারা স্প্রে করে সিটি করপোরেশনের পক্ষ থেকে। ছবি : কালবেলা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় অবস্থিত ও স্থাপিত সকল মন্দির-পূজামণ্ডপসহ সংলগ্ন এলাকায় বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চলছে।

বুধবার (০৯ অক্টোবর) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে মন্দির ও মণ্ডপ এবং সংলগ্ন এলাকায় এই বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম গত ৭ অক্টোবর থেকে শুরু হয়ে ১২ অক্টোবর নবমীর দিন পর্যন্ত অব্যাহত থাকবে। কার্যক্রমের অংশ হিসেবে ডিএসসিসির আওতাধীন এলাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালি মন্দির, শিববাড়ি মন্দির, কালিবাড়ি মন্দির, শাহজাহানপুর রেলওয়ে কলোনী মন্ডপ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, শীববাড়ি মন্দির, দুর্গা মন্দির, জগন্নাথ মন্দির, শাঁখারীবাজার পূজামণ্ডপ, লক্ষ্মী নারায়ণ মন্দির, ফরাশগঞ্জ রোড় পূজামণ্ডপ, শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির, গলগথা উপাসনালয়, শঙ্কর সাধুর আশ্রম, শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির, ডগাইর বটতলা মন্দির, পূর্ব বক্সনগর ঋষিপাড়া কালী মন্দির, ধার্মিকপাড়া পূজামণ্ডপ, কাজলা পূজামন্ডপ, শ্রী শ্রী বঙ্ক বিহারি রাধারানী মন্দির-মণ্ডপসহ সংলগ্ন এলাকায় বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এ ছাড়াও সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এদিকে গতকাল মঙ্গলবার (০৮ অক্টোবর) সারা দেশে মোট শনাক্তকৃত ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৯৮১ জন। এরমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত এলাকায় রোগীর সংখ্যা ১৮০ জন দেখানো হয়। কিন্তু তালিকা অনুযায়ী সরেজমিনে যাচাইবাচাই শেষে ডিএসসিসির আওতাভুক্ত এলাকার ৬২ জন রোগী পাওয়া যায়। অন্যান্য রোগীরা দক্ষিণ সিটির আওতাধীন এলাকার বাইরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ডিএসসিসির আওতাভুক্ত এলাকায় আত্মীয়স্বজন কিংবা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১০

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১১

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১২

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৩

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৪

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৫

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৬

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৭

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৮

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৯

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

২০
X