কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ১০:১০ এএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১০:২২ এএম
অনলাইন সংস্করণ

গ্যাসের চুলা জ্বালাতেই বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৫

সিলিন্ডার বিস্ফোরণ। ছবি : সংগৃহীত
সিলিন্ডার বিস্ফোরণ। ছবি : সংগৃহীত

রাজধানীর কাফরুল কালভার্ট স্টিল ব্রিজের পাশে একটি বাসার দ্বিতীয় তলায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারীসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।

রোববার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন— সুমন মিয়া (২৫), রাজিব মিয়া (২১), মোসাম্মৎ সুমি আক্তার (১৮), মোসাম্মৎ সাহানা আক্তার (২২) ও মোছাম্মৎ সুবর্ণা আক্তার (২২)।

বিষয়টি নিশ্চিত করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।

ডা. তরিকুল ইসলাম জানান, গতরাতে মিরপুরের কাফরুল থেকে দগ্ধ হওয়া ৫ জন আমাদের জরুরি বিভাগে আসে। তাদের মধ্যে রাজিবের শরীরের ৬ শতাংশ, সুমনের ৩ শতাংশ, সুমির ২ শতাংশ, শাহানার ৫ শতাংশ ও সুবর্ণার শরীরের ৫ শতাংশ দগ্ধ। বর্তমানে দগ্ধদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। দগ্ধের পরিমাণ কম হওয়ায় তারা সবাই আশঙ্কামুক্ত।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আসাদুল মন্ডল বলেন, আমরা সবাই গার্মেন্টে কাজ করি। কাফরুলের ওই বাড়ির দ্বিতীয় তলায় আমরা সবাই ভাড়া থাকি। রাতে গ্যাসের সিলিন্ডার পরিবর্তন করে চুলায় সংযোগ দেওয়া হয়। সময় চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন আগুন নেভাতে গিয়ে কয়েকজন দগ্ধ হয়। তবে আমরা দ্রুতই আগুন নিভিয়ে ফেলি। পরে দগ্ধদের হাসপাতালে নিয়ে আসি।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X