কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে চাঁদা না পেয়ে অফিস লুটের অভিযোগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর কলাবাগান থানায় ফেয়ারদিয়া বিল্ডিংয়ে ই-কমার্স প্রতিষ্ঠান ‘নূরতাজ ডটকমের’ অফিসে লুটপাটের ঘটনা ঘটেছে।

রোববার (০১ ডিসেম্বর) ‘নূরতাজ ডটকমের’ পক্ষ থেকে কলাবাগান থানায় এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ করা হয়। ভুক্তভোগীদের অভিযোগ চাঁদা না দেওয়ায় স্থানীয় বিএনপি নেতা এবং বিল্ডিংয়ের মালিক অফিস লুট করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর অজ্ঞাতনামা কয়েকজন লোক এসে অফিস কর্মকর্তাদের জিম্মি করে চাঁদা দাবি করে এবং ভয়ভীতি ও হুমকি-ধমকি দেয়। নূরতাজ ডটকমের ব্যবস্থাপনা পরিচালক সেলিম শেখ তাদের সঙ্গে যোগাযোগ করলে তার কাছেও চাঁদা দাবি করে। টাকা না দিলে মেরে ফেলারও হুমকি দেয় তারা। পরবর্তীতে গত বৃহস্পতিবার অফিস বন্ধ থাকা অবস্থায় তালা ভেঙে প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়।

নূরতাজ ডটকমের ব্যবস্থাপনা পরিচালক সেলিম শেখ জানান, বিল্ডিংয়ের ফ্ল্যাট মালিক ইসমাইল এবং কলাবাগান থানার ১৬নং ওয়ার্ডের বিএনপির সহসভাপতি আব্দুল মান্নান ভূইয়া প্রথমে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তার লোকজন অফিসে এসে হুমকি- ধমকি দেন। পরবর্তীতে গত বৃস্পতিবার অথবা শুক্রবার অফিস বন্ধ থাকা অবস্থায় তাদের লোকজন দিয়ে অফিস লুট করেন। অফিসের ফ্ল্যাট মালিক ইসমাইলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হুমকি দেন চুপচাপ অফিস ছেড়ে চলে যাওয়ার জন্য।

ফ্ল্যাট মালিক ইসমাইলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, চাঁদা দাবি এবং অফিস লুটের বিষয়টি সত্য নয়। নূরতাজ ডটকমের কাছে ৬ মাসের ভাড়া বকেয়া। এ বিষয়ে নুরতাজ ডটকমের বিরুদ্ধে থানায় অভিযোগও করেছেন তিনি। তবে, ভাড়া বকেয়ার বিষয়টি অস্বীকার করেছেন নূরতাজের মালিক সেলিম শেখ। তিনি জানান, ব্যাংকের মাধ্যমে প্রতি মাসে ভাড়া এবং সার্ভিস চার্জ পরিশোধ করার প্রমাণ রয়েছে তার কাছে।

চাঁদা দাবি এবং অফিস লুটের বিষয়ে কলাবাগান থানার ১৬নং ওয়ার্ডের বিএনপির সহসভাপতি আব্দুল মান্নান ভূইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এসব বিষয়ে আমার জানা নেই। আমি কখনো নূরতাজের অফিসে যায়নি। তবে নূরতাজ ডটকমের কাছে একজন টাকা পাবেন এ বিষয়ে একদিন মালিকের সঙ্গে কথা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১০

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১২

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৩

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৪

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৫

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৬

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৭

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৮

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৯

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

২০
X