কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের নামে মিথ্যা অপপ্রচার, থানায় জিডি

খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. মোমরেজুল ইসলাম। ছবি : সংগৃহীত
খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. মোমরেজুল ইসলাম। ছবি : সংগৃহীত

খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. মোমরেজুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে মিথ্যা এবং মানহানিকর অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনার সঙ্গে কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. শরিফুল আলমকে তথ্য প্রতিবেদক হিসেবে সম্পৃক্ত করায় তিনি বাদী হয়ে কয়রা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার নম্বর ৫২০।

জিডিতে তিনি উল্লেখ করেন, সম্প্রতি প্রতিদিনের খবর নামের একটি ফেসবুক পেজ থেকে খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. মোমরেজুল ইসলামকে জড়িয়ে একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে। এতে তার সামাজিক ও পারিবারিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। ওই অজ্ঞাতনামা ফেসবুক আইডির বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ ভবিষ্যৎ সাধারণ ডায়েরি ভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বলে মনে করছি।

এ বিষয়ে কয়রা উপজেলা বিএনপি ও অঙ্গ সাংগঠনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন নেতা তার এই বিরোধী কণ্ঠ দমন করতেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি দাবি করছি।

কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শরিফুল আলম বলেন, অ্যাড. মোমরেজুল ইসলাম একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তার নামে এ ধরনের ভিত্তিহীন মিথ্যা নিঃসন্দেহে নিন্দনীয়। আমাকে প্রতিবেদক বানিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার মান-সম্মান ক্ষুণ্ন করা হয়েছে। সে কারণে ভবিষ্যতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় জিডি করেছি।

এ বিষয়ে কয়রা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা জিএম ইমদাদুল বলেন, বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১০

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১১

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১২

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৩

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৪

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৫

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১৬

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১৭

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১৮

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১৯

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

২০
X