ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর, থানায় জিডি

ফরিদপুর জেলার ম্যাপ। ছবি : কালবেলা গ্রাফিক্স
ফরিদপুর জেলার ম্যাপ। ছবি : কালবেলা গ্রাফিক্স

ফরিদপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে সদরের কানাইপুর ইউনিয়নে খাসকান্দি এলাকার সার্বজনীন শ্রীশ্রী কালী ও দুর্গামন্দিরে এ ঘটনা ঘটে।

মন্দিরের সভাপতি বাসুদেব বিশ্বাস জানান, ওই দিন রাত ১০টার দিকে পূজারি মন্দির থেকে বাড়িতে চলে যান। পরদিন সকালে ওই এলাকার বাসিন্দা ভজন শীল দেখতে পান মন্দিরের বিভিন্ন প্রতিমার কিছু অংশ ভাঙা।

মন্দিরের সাবেক সভাপতি শ্যামল দত্ত জানান, খবর পেয়ে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ মন্দির পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে তারা। রাতের আঁধারে ঘটনাটি ঘটেছে, আমরা কাউকে দেখিনি, তাই আমরা মামলা করিনি।

কোতোয়ালি থানার দ্বিতীয় কর্মকর্তা ইন্সপেক্টর শেখর চন্দ্র মল্লিক বলেন, আমাদের পরামর্শে মন্দির কর্তৃপক্ষ বুধবার (৩০ জুলাই) একটি সাধারণ ডায়েরি করেছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আসাদউজ্জামান বলেন, ক্ষতিগ্রস্ত প্রতিমাগুলো মেরামত করে দেওয়া হবে। খরচ বহন করবে জেলা পুলিশ। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

ফরিদপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান সাহা বলেন, ‘মন্দিরের সামনে কোনো ফটক না থাকায় দুর্বৃত্তরা তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে পেরেছে। তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১০

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১১

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১২

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১৩

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১৪

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৫

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৬

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৭

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৮

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৯

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

২০
X