শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় নতুন অফিসের যাত্রা শুরু করল এসকিমি

ঢাকায় নতুন অফিসের যাত্রা শুরু করল এসকিমি। ছবি : সংগৃহীত
ঢাকায় নতুন অফিসের যাত্রা শুরু করল এসকিমি। ছবি : সংগৃহীত

ঢাকায় নতুন অফিস উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে ফুল-স্ট্যাক অ্যাডটেক সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান এসকিমি। নতুন সমসাময়িক অফিসটি বাংলাদেশে কোম্পানির দ্রুত সম্প্রসারণ, ক্রমবর্ধমান বাজারের চাহিদা পূরণ এবং স্থানীয় কমিউনিটি গঠনে সহায়তা করবে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ঢাকায় তাদের নতুন অফিস উদ্বোধন করে প্রতিষ্ঠানটি।

এসকিমি সূত্র জানায়, ২০১৭ সালে ছোট একটি অফিসে ঢাকায় মাত্র তিনজন কর্মী নিয়ে যাত্রা শুরু করেছিল এসকিমি। বর্তমানে প্রতিষ্ঠানটির সদস্য সংখ্যা ৪০ জন। যারা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে আইটি বিভাগ পর্যন্ত পূর্ণাঙ্গ অপারেশন পরিচালনা করছেন। এসকেমির নতুন এই পদক্ষেপকে কোম্পানির অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেছেন প্রতিষ্ঠানের সিইও ভিটাস পকস্টিস।

তিনি বলেন, টিমের সদস্য ও কমিউনিটির সবার সংযুক্ত থাকা ও সহযোগিতা বৃদ্ধি জন্য আমরা একটি আধুনিক ওপেন স্পেস তৈরি করেছি। আমাদের নতুন এই অফিসটি কর্মীদের জন্য আরামদায়ক পরিবেশ এবং আমাদের ক্লায়েন্ট ও অংশীদারদের জন্য একটি উষ্ণ অভ্যর্থনা প্রদান করবে। বাংলাদেশ এবং আরও ৪০টির বেশি দেশে অ্যাডটেক মার্কেটে নিজেদের প্রতিষ্ঠিত করেছে এসকিমি। প্রতিষ্ঠানটি বৈশ্বিক ডিজিটাল বিজ্ঞাপন প্রবণতা, যেমন অ্যাটেনশন ইকোনমি, নতুন ক্রিয়েটিভ ফরম্যাট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করার পরিকল্পনা করেছে।

এসকিমির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক যশুয়া প্রত্যয় অধিকারী বলেন, ‘বাংলাদেশে আমাদের লক্ষ্য হচ্ছে ক্লায়েন্ট এবং আগ্রহী ব্যক্তিদের আধুনিক অ্যাডটেক ল্যান্ডস্কেপে সফলভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় সমাধান এবং জ্ঞান প্রদান করা। ঢাকায় আমাদের কমিউনিটি ক্রমাগত প্রসারিত হচ্ছে, এবং আমরা একসঙ্গে আরও সৃজনশীল, কার্যকর এবং ডেটা-নির্ভর অনলাইন ক্যাম্পেইন পরিচালনা করছি।’

প্রসঙ্গত, এসকিমি একটি গ্লোবাল, পূর্ণাঙ্গ ক্রিয়েটিভ এবং মিডিয়া টেক প্ল্যাটফর্ম যা উদ্ভাবনী, ডেটা-নির্ভর, এবং প্রভাবশালী ডিজিটাল বিজ্ঞাপন সমাধান প্রদান করে। ২ হাজারেও বেশি প্রতিষ্ঠানের আস্থা অর্জন করে এসকিমি ইতোমধ্যেই ২ লক্ষাধিক সফল বিজ্ঞাপন ক্যাম্পেইন পরিচালনা করেছে। ৪০টিরও বেশি বাজারে সরাসরি কার্যক্রম পরিচালনার মাধ্যমে এসকিমি প্রতিটি ক্যাম্পেইনের সঠিক দর্শকদের কাছে পৌঁছানোর জন্য শক্তিশালী লক্ষ্য নির্ধারণের ক্ষমতা ব্যবহার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১০

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১১

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১২

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৩

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৪

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৫

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৬

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৭

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

২০
X