কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ১০:৩৫ এএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজধানী, হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজধানী, হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি
ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে গণপরিবহন। ছবি : সংগৃহীত

সারা দেশের মতো কুয়াশায় আচ্ছন্ন রাজধানী ঢাকা। সঙ্গে কনকনে ঠাণ্ডা বাতাস বাড়িয়ে দিয়েছে শীতের অনুভূতি। মাঝারি থেকে ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করতে হচ্ছে গণপরিবহনগুলোকে। ফলে যানবাহন চলাচল এবং সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটেছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে টঙ্গী, উত্তরা, বিমানবন্দর, বাড্ডা, খিলক্ষেতসহ আশপাশের এলাকায় এমন দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, শীতের তীব্রতার সঙ্গে ঘন কুয়াশায় রাজধানীবাসীর জীবনযাত্রাকে কিছুটা ব্যহত করছে। এসব এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশার উপস্থিতি দেখা গেছে। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার ঘনত্ব বেশি থাকার কারণে কিছুটা দূরবর্তী জিনিস স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। যদিও বেলা বাড়ার সঙ্গে এমন অবস্থা স্বাভাবিক হয়েছে। তবে ঠান্ডার অনুভূতিও অন্য সময়ের চেয়ে কিছুটা বেশি।

সকাল থেকে ঘন কুয়াশার কারণে স্কুলগামী শিক্ষার্থীরা এবং অফিসগামী মানুষদের বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। সেইসঙ্গে দুর্ঘটনার সম্ভাবনা এড়াতে চালকরা হেডলাইট জ্বালিয়ে এবং ধীর গতিতে গাড়ি চালাতে বাধ্য হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৭টায় আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়, আবহাওয়া প্রায় শুষ্ক থাকলেও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এই সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আর আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

প্রসঙ্গত, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব মিজানুর

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১০

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১২

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৩

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৪

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৫

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৬

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৭

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৮

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৯

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

২০
X