কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০৫:৪৯ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৩, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে অপহরণের শিকার ঢাবি ছাত্র

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর কলের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রকে উদ্ধার করা হয়েছে। ২৩ বছর বয়সের ওই ছাত্র ইসলামিক স্টাডিজ বিভাগে পড়েন। অপহরণ ও ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়েছিলেন তিনি।

এ ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন—দীন ইসলাম ও সাইফুল ইসলাম অপূর্ব। তাদের বয়স যথাক্রমে ২৭ ও ২৮ বছর।

কী বলছে পুলিশ

৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার আজ বুধবার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকাল পৌনে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হল থেকে ইতিহাস বিভাগের এক ছাত্র ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার হলের এক জুনিয়র তার বান্ধবীর সঙ্গে দেখা করতে গতকাল মঙ্গলবার রাতে মালিবাগ গিয়েছিলেন। পরে ভোরের দিকে তারা জানতে পারেন, ওই শিক্ষার্থীকে আটক করে রাখা হয়েছে। ওই সময় তার ফোন নম্বর বন্ধ ছিল। তার মেসেঞ্জার অ্যাকাউন্ট ব্যবহার করে পরিচিতজনদের কাছে থেকে টাকা চাওয়া হচ্ছিল।

মেসেঞ্জারের মাধ্যমে আটক শিক্ষার্থী জানাচ্ছিলেন তাকে খুব মারধর করা হয়েছে এবং উলঙ্গ করে ছবি তোলা হয়েছে এবং এক লাখ টাকা না পেলে তাকে ছাড়া হবে না।

তিনি আরও জানান, এ অবস্থায় দ্রুত পুলিশি সহায়তার অনুরোধ জানিয়ে ৯৯৯-নম্বরে ফোন করেন। ওই সময় ৯৯৯-নম্বরের কলটেকার কনস্টেবল সায়েমউদ্দিন কলটি রিসিভ করেছিলেন। সায়েম তাৎক্ষণিকভাবে খিলগাঁও থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। ৯৯৯-এর ডিসপাচার এসআই জয়ন্ত ঘরামী সংশ্লিষ্ট থানা পুলিশ এবং কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে পুলিশি তৎপরতার আপডেট নিতে থাকেন।

তথ্যপ্রযুক্তির মাধ্যমে দক্ষিণ গোড়ানের একটি বাসায় আটক শিক্ষার্থীর অবস্থান শনাক্ত করে খিলগাঁও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আটক ছাত্রকে উদ্ধার করে। ওই সময় অপহরণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১০

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১১

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১২

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৩

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৪

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৫

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৬

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৭

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৮

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৯

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

২০
X