কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ০৮:৫৮ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুর সাংবাদিক সমিতি ঢাকার সভাপতি পলাশ, সম্পাদক মামুন

রাজধানীর পল্টনের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফের কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা
রাজধানীর পল্টনের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফের কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকার (২০২৫-২৬) মেয়াদে কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান পলাশ (দেশ রূপান্তর) ও সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মামুন (বাংলা ভিশন)।

শুক্রবার (১০ জানুয়ারি ) রাজধানীর পল্টনস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।

নির্বাচন পরিচালনা করেন সমিতির নির্বাচন কমিশনারের চেয়ারম্যান রফিকুল ইসলাম আজাদ এবং নির্বাচন কমিশনার কাঞ্চন কুমার দে ও মোজাম্মেল হক চঞ্চল।

হাবিবুর রহমান পলাশ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চ্যানেল আইয়ের রাজু আলিমকে হারিয়ে সভাপতি ও ওবায়দুল্লাহ মামুন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিন তুষারকে হারিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

শরীয়তপুর সাংবাদিক সমিতির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি মনির হোসেন (নয়া দিগন্ত), শাহাদাত হোসেন শাহীন (গণমুক্তি), ফেরদৌস রহমান রূপক (গণমুক্তি), বোরহান উদ্দিন (অর্থকণ্ঠ), মো. খলিলুর রহমান (জনকণ্ঠ) ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন (ডেইলি সান), মোয়াজ্জেম হোসেন বিপুল (এশিয়ান টিভি)।

সাংগঠনিক সম্পাদক মনির হোসেন তপু (এটিএন বাংলা), সহ-সাংগঠনিক মো. ফয়সাল আহমেদ (ডিবিসি) ও আদনান হাদী (ট্রেন্ডিং নিউজ), দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান (কালবেলা), তথ্যপ্রযুক্তি সম্পাদক যুবায়ের আহমাদ (নিউজ টোয়েন্টিফোর), সমাজকল্যাণ সম্পাদক বিষয়ক মো. আলী মুবিন (চ্যানেল এস), প্রচার ও প্রকাশনা সম্পাদক জাফর আহমেদ (কালবেলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. রাজিবুল ইসলাম (ঢাকা জার্নাল), অর্থ সম্পাদক রফিকুল ইসলাম (ডেইলি সান), আইন বিষয়ক সম্পাদক এমরুল হাসান বাপ্পী (দ্য ডেইলি স্টার) এবং নারী বিষয়ক সম্পাদক প্রীতিকা ইসলাম (নিউজ টোয়েন্টিফোর)।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মো. জুবায়ের আলম খান রাকেশ (মানবকণ্ঠ), মো. শফিকুজ্জামান রুবেল (সময় টিভি), মদিনা বেগম (এসএ টিভি), মো. আতাউর রহমান মোল্লা (এটিএন নিউজ), মো. আবু তালেব হাসান (মোহনা টিভি), মো. বাবুল হোসেন (সময় টিভি)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X