কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে বাসায় চুরির ঘটনায় স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ১

মুছা জমাদ্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
মুছা জমাদ্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

রাজধানীর কাফরুলে একটি বাসায় চুরির ঘটনায় করা মামলায় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধারসহ ঘটনায় জড়িত চোরকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতের নাম মুছা জমাদ্দার (৪২)। গ্রেপ্তারকৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া ৯ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার (১১ জানুয়ারি) মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার মালখানগর ইউনিয়নের ফুরশারাইল গ্রামের একটি বাসার খাটের নিচ থেকে চুরি হওয়া ৯ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

কাফরুল থানা সূত্রে জানা গেছে, গত বছরের ২৬ নভেম্বর দুপুরে কাফরুল থানার পূর্ব কাজীপাড়া ৩৫১/বি নং বাসায় চুরির এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বাসার চম্পা বেগম বাদী হয়ে কাফরুল থানায় একটি চুরির মামলা করেন। তিনি মামলার এজাহারে উল্লেখ করেন, বাসার আলমারির ড্রয়ার ভেঙে ৩১ ভরি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার, একটি ডায়মন্ডের কানের দুল ও ৪০ হাজার সৌদি রিয়াল চুরি হয়েছে। চুরি হওয়া অলংকার ও বৈদেশিক মুদ্রার আনুমানিক মূল্য ৫৯ লাখ ৪০ হাজার টাকা।

থানা সূত্রে আরও জানা গেছে, মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় কদমতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে মুছা জমাদ্দারকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার (১১ জানুয়ারি ২০২৫) মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার মালখানগর ইউনিয়নের ফুরশারাইল গ্রামের একটি বাসার খাটের নিচ থেকে চুরি হওয়া নয় ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

মামলার সুষ্ঠু তদন্ত ও চুরির সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১০

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১১

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১২

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৩

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৪

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৫

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৬

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৭

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৮

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৯

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

২০
X