কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ড. সেলিমের মুক্তির দাবিতে মানববন্ধন

ড. আবু ইউসুফ সেলিমের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ভাসানী নারী মুক্তি পরিষদ। ছবি : কালবেলা
ড. আবু ইউসুফ সেলিমের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ভাসানী নারী মুক্তি পরিষদ। ছবি : কালবেলা

ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও দৈনিক উপচার পত্রিকার সম্পাদক ড. আবু ইউসুফ সেলিমের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ভাসানী নারী মুক্তি পরিষদ।

রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘গত ২৯ জুলাই ঢাকায় অবস্থান কর্মসূচিতে একজন সুশিক্ষিত মানুষ ড. আবু ইউসুফ সেলিমকে ডেকে নিয়ে গ্রেপ্তার করা হয়েছে। সেদিন আমাকেও আটক খরা হয়েছিল। রাত ১২টায় আমাকে ছেড়ে দিলেও ড. সেলিমকে ছাড়েনি। এটি অন্যায় এবং অসাংবিধানিক।’

তিনি বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করেছিলাম এই অন্যায় অবিচারের জন্য নয়। অবিলম্বে সরকারকে মিথ্যা মামলা, অন্যায় অবিচার ও দুর্নীতি বন্ধের দাবি জানান।’

তিনি বলেন, ‘ড. সেলিমকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করেছে। এভাবে চলতে থাকলে কোনো ভদ্র লোক অন্যায়ের প্রতিবাদ করতে আসবে না। কিন্তু এসব করে এই অবৈধ ভোট ডাকাত সরকারের শেষ রক্ষা হবে না।’

আয়োজক সংগঠনের নেত্রী সোনিয়া আক্তারের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, গণঅধিকার পরিষদের তারেক রহমান, ভাসানী নারী মুক্তি পরিষদের শাহানা প্রমুখ।

উল্লেখ্য গত ২৯ জুলাই রাজধানীর গাবতলী সংলগ্ন মাজার রোড থেকে ড. আবু ইউসুফ সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। সেদিন সরকারের পদত্যাগের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিল বিএনপি ও সমমনা দল ও জোটের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১০

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১১

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১২

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৩

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৪

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৫

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৬

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১৭

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৮

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৯

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

২০
X