কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

শোক দিবসে ভৈরবীর নিবেদন ‘মশাকথন’

ডেঙ্গু সচেতনতায় পথনাট্য। ছবি : সংগৃহীত
ডেঙ্গু সচেতনতায় পথনাট্য। ছবি : সংগৃহীত

সারা দেশে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু। প্রতিনিয়তই বেড়ে চলেছে এর প্রকোপ। ডেঙ্গু মোকাবিলায় সরকারসহ সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে বিভিন্ন সংগঠন ও নানা পর্যায়ের মানুষ। তারই প্রচেষ্টায় ব্যতিক্রম এক আয়োজন করে দেশীয় সংস্কৃতি গবেষণা এবং গীতরঙ্গ পরিবেশনা কেন্দ্র ‘ভৈরবী’।

গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে ‘শোক থেকে হোক শক্তি’- এই স্লোগানকে প্রতিপাদ্য করে আয়োজন করে একটি পথনাটকের। ভৈরবীর প্রতিষ্ঠাতা এবং কার্যনির্বাহী প্রধান ইলিয়াস নবী ফয়সালের রচনা এবং নির্দেশনায় ভৈরবী গীতরঙ্গ দলের পরিবেশনায় ‘মশাকথন’ নামের এই পথনাটকের আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার প্রাঙ্গণ, পায়রা চত্বর, টিএসসি এবং কেন্দ্রীয় শহীদ মিনারসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে এই পথনাটকটি উপস্থাপন করা হয়। নাটকের সংলাপের মাধ্যমে ডেঙ্গু মোকাবিলার বিভিন্ন প্রতিকার, প্রতিষেধক এবং প্রতিরোধের উপায় সাধারণ জনগণের সম্মুখে তুলে ধরা হয়।

এ বিষয়ে ভৈরবীর ব্যবস্থাপনা পরিচালক শাহীদুজ্জামান খান শাহী বলেন, ‘ভৈরবী দেশের জন্য কাজ করে, দেশের মানুষের জন্য কাজ করে। আমরা আমাদের স্থান থেকে চেষ্টা করেছি জনসচেতনতামূলক একটি আয়োজন উপস্থাপন করতে। আশা করছি এতে করে আমরা দেশীয় স্বার্থে ভূমিকা রাখতে পেরেছি।’

পথনাটকটির রচয়িতা এবং নির্দেশক ইলিয়াস নবী ফয়সাল জানান, দেশের চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলার স্বার্থে আমাদের সবার উচিত এগিয়ে আসা। সচেতনতা বৃদ্ধি ছাড়া এই কঠিন সময়কাল অতিক্রম করা কষ্টসাধ্য। এভাবেই আগামী দিনগুলোতে দেশের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

দেশের হারিয়ে যাওয়া সংস্কৃতি রক্ষায় এবং প্রচারে কাজ করে যাচ্ছে ভৈরবী। মূলত তরুণ প্রজন্মের হাত ধরেই দেশীয় সংস্কৃতি সত্ত্বা বাঁচিয়ে রাখা এবং প্রচার-প্রসারেই বিগত তিন বছর ধরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এ সংগঠন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১০

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১১

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১২

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৪

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৫

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৬

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৭

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৮

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৯

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

২০
X