কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১১:২৮ এএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতে যেসব সমস্যায় পড়বেন বাংলাদেশিরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা কার্যক্রম স্থগিত থাকায় দীর্ঘদিন ধরে যারা পরিবারের সদস্যদের নেওয়ার অপেক্ষায় ছিলেন, তাদের অনিশ্চয়তা আরও বেড়েছে। এ সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের বহু পারিবারিক ও ব্যক্তিগত পরিকল্পনা স্থবির হয়ে পড়েছে। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা না থাকায় প্রবাসীদের মধ্যে উদ্বেগ ও মানসিক চাপ বাড়ছে।- খবর বিবিসি বাংলার

এমনকি যেসব বাংলাদেশি বৈধভাবে গ্রিন কার্ড বা মার্কিন নাগরিকত্ব পেয়েছেন, তাদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে। কারণ ট্রাম্প প্রশাসন পুরোনো গ্রিন কার্ড ও নাগরিকত্ব পুনর্মূল্যায়নের ঘোষণাও দিয়েছে, যা অভিবাসীদের নিরাপত্তাবোধকে আরও দুর্বল করেছে।

মার্কিন প্রশাসনের এই কঠোর অবস্থানের পেছনে ‘পাবলিক চার্জ’ নীতিকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। এই নীতির আওতায় অভিবাসীরা যুক্তরাষ্ট্রে প্রবেশের পর সরকারি সহায়তা বা জনকল্যাণমূলক সুবিধার ওপর নির্ভরশীল হলে তা নেতিবাচকভাবে বিবেচিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের মতে, এতে দেশটির অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে।

তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের একটি অংশ বিভিন্ন সামাজিক নিরাপত্তা সুবিধা গ্রহণ করেন। ফলে এখন থেকে নতুন অভিবাসীদের আর্থিক সক্ষমতা আরও কঠোরভাবে যাচাই করা হবে। পাশাপাশি, আগে যারা আত্মীয়স্বজনকে স্পন্সর করে এনেছেন এবং তারা যদি সরকারি সুবিধা গ্রহণ করে থাকেন, সেক্ষেত্রে স্পন্সরকেও দায়ভার বহনের ঝুঁকিতে পড়তে হতে পারে। পর্যাপ্ত আয় বা স্বনির্ভরতার নিশ্চয়তা না থাকলে ভিসা পাওয়ার সম্ভাবনা কমে যাবে।

এ অবস্থায় পড়াশোনার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে পরবর্তীতে স্থায়ী হওয়ার পরিকল্পনাও জটিল হয়ে উঠেছে। পড়াশোনা শেষে চাকরি খোঁজার জন্য যে সময়সীমা বা সুযোগ আগে পাওয়া যেত, তা এখন আরও সীমিত ও কঠোর প্রক্রিয়ার মধ্যে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X