কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

গ্রেপ্তারকৃত চার ছিনতাইকারী। ছবি : সংগৃহীত
গ্রেপ্তারকৃত চার ছিনতাইকারী। ছবি : সংগৃহীত

রাজধানীর সূত্রাপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পেশাদার ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির সূত্রাপুর থানার ফরিদাবাদ পুলিশ ফাঁড়ির একটি টিম। এ সময় তাদের হেফাজত থেকে ৩টি স্টিলের চায়নিজ চাকু ও একটি স্টিলের চায়নিজ চাপাতি উদ্ধার করা হয়।

শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর রাতে সূত্রাপুর থানার চিত্তরঞ্জন এভিনিউ এলাকার মল্লিক টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- সাইফুল মিয়া (২৬), মো. খুরশিদ আলম (২০), মো. রাব্বি (২০) ও জীবন শেখ (২৩)।

সূত্রাপুর থানা সূত্রে জানা যায়, সূত্রাপুর থানার ফরিদাবাদ পুলিশ ফাঁড়ির একটি টহল টিম বিশেষ অভিযান পরিচালনাকালে জানতে পারেন চিত্তরঞ্জন এভিনিউ এলাকার মল্লিক টাওয়ারের সামনে থেকে ৪ ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে টহল পুলিশের টিম সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালানোর চেষ্টা করে। এ সময় ৩টি চাকু ও একটি চাপাতিসহ সাইফুল, খুরশিদ, রাব্বি ও জীবনকে গ্রেপ্তার করেন। তাদের সঙ্গে থাকা কয়েকজন কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় সূত্রাপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন স্থানে অবস্থান করে চাকু ও চাপাতি দিয়ে ভয়ভীতি দেখিয়ে জনসাধারণের নিকট থেকে টাকাসহ অন্যান্য মূল্যবান মালামাল হাতিয়ে নিতো। তারা সূত্রাপুরের ওই এলাকায় ছিনতাইয়ের উদ্দেশে একত্রিত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X