টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে স্টোর অফিসার নিহত

নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা
নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিদ্দিকুর রহমান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় টঙ্গী বাজার বাটা গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিদ্দিকুর (৫৮) বরিশালের বিমানবন্দর থানার ইসমাইল ফকিরের ছেলে। তিনি টঙ্গীর মধুমিতা রোড এলাকায় আপনের হাউজিংয়ে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। স্থানীয় একটি কোম্পানিতে স্টোর অফিসার হিসেবে চাকরি করতেন তিনি।

জানা গেছে, ভোরে কেরানীগঞ্জের উদ্দেশে বাসা থেকে রওনা হন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাটা গেট এলাকায় বিআরটি প্রকল্পের সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় ছিনতাইকারীরা তার গতিরোধ করে। তাদের ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান তিনি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহিদুল হাসান বলেন, এ নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

টঙ্গী পূর্ব থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন, তদন্ত যথাযথভাবে চলছে এবং অপরাধীদের বিরুদ্ধে মামলা করা হবে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X